২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জয় দিয়েই শেষ করল চ্যাম্পিয়ন রিয়াল

স্প্যানিশ 'প্রিমেরা লিগা'র শেষ ম্যাচেও জিতেছে চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ। রোববার শেষ রাউন্ডে টানা দু বারের শিরোপা জয়ীরা ৫-২ গোলে হারিয়েছে পয়েন্ট টেবিলের সবচেয়ে নিচে থাকা লেভান্তেকে। ঘরের মাঠ সান্টিয়াগো বার্নাব্যুতে রিয়ালের পক্ষে দুটো করে গোল করেছেন রুড ফন নিস্টলরয় ও সার্জিও র‌্যামোস, অন্য গোলটি ওয়েসলি স্নাইডারের।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 May 2008, 01:45 PM

Updated : 26 Aug 2022, 01:51 PM

মাদ্রিদ, ১৯ মে (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- স্প্যানিশ 'প্রিমেরা লিগা'র শেষ ম্যাচেও জিতেছে চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ। রোববার শেষ রাউন্ডে টানা দু বারের শিরোপা জয়ীরা ৫-২ গোলে হারিয়েছে পয়েন্ট টেবিলের সবচেয়ে নিচে থাকা লেভান্তেকে। ঘরের মাঠ সান্টিয়াগো বার্নাব্যুতে রিয়ালের পক্ষে দুটো করে গোল করেছেন রুড ফন নিস্টলরয় ও সার্জিও র‌্যামোস, অন্য গোলটি ওয়েসলি স্নাইডারের। রানার্সআপ ভিলারিয়ালও জিতেছে সহজেই। দেপোর্তিভো লা করুনার বিপক্ষে তাদের জয়টা ২-০ গোলের। আগের দিন জিওভান্নি ডস স্যান্টোসের হ্যাটট্রিকে মুর্সিয়াকে ৫-৩ গোলে হারানো বার্সেলোনাকে এবার তৃতীয় স্থান নিয়েই সন্তুষ্ট থাকতে হচ্ছে। তৃতীয় হওয়ায় আগামী মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগের বাছাইপর্বে খেলতে হবে 'বার্সা'কে। সেখানে তাদের সঙ্গী হবে চতুর্থ হওয়া অ্যাটলেটিকো মাদ্রিদ। চ্যাম্পিয়ন ও রানার্সআপ রিয়াল মাদ্রিদ ও ভিলারিয়াল অবশ্য সরাসরি খেলার সুযোগ পাবে চূড়ান্ত পর্বে। আর পঞ্চম ও ষষ্ঠ দল সেভিয়া ও রেসিং সান্তানদার অংশ নেবে উয়েফা কাপে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএআর/এমএম/১৯৪০ঘ.