২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইতালিয়ান লিগের শিরোপা ইন্টার মিলানের

টানা তৃতীয় বারের মতো ইতালিয়ান ফুটবল লিগ সিরি 'এ'-র শিরোপা জিতেছে ইন্টার মিলান। শেষ ম্যাচে ২-০ গোলে তারা হারিয়েছে পারমাকে। অন্যদিকে তাদের প্রতিদ্বন্দ্বী রোমা ক্যাটানিয়ার সঙ্গে ১-১ গোলে ড্র করায় রানার্স আপদের সঙ্গে ই্ন্টারের ব্যবধান ৩ পয়েন্টের। রোববার দুদল শেষ রাউন্ড খেলতে নেমেছিল ১ পয়েন্টের পার্থক্য নিয়ে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 May 2008, 04:29 PM

Updated : 26 Aug 2022, 01:51 PM

মিলান, ১৮ মে (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) --- টানা তৃতীয় বারের মতো ইতালিয়ান ফুটবল লিগ সিরি 'এ'-র শিরোপা জিতেছে ইন্টার মিলান। শেষ ম্যাচে ২-০ গোলে তারা হারিয়েছে পারমাকে। অন্যদিকে তাদের প্রতিদ্বন্দ্বী রোমা ক্যাটানিয়ার সঙ্গে ১-১ গোলে ড্র করায় রানার্স আপদের সঙ্গে ই্ন্টারের ব্যবধান ৩ পয়েন্টের। রোববার দুদল শেষ রাউন্ড খেলতে নেমেছিল ১ পয়েন্টের পার্থক্য নিয়ে। ইন্টারের মতো জিতেছে তাদের চিরপ্রতিদ্বন্দ্বী এসি মিলানও। কিন্তু এই জয়েও তাদের লাভ হযনি কোনো, উদিনেসকে ৪-১ গোলে হারানোর পরও তারা লিগ শেষ করেছে পঞ্চম স্থান নিয়ে। যার অর্থ কাকার দল আগামী মৌসুম চ্যাম্পিয়ন্স লিগ খেলতে পারবে না, তাদের খেলতে হবে উয়েফা কাপে। তৃতীয় ও চতুর্থ হয়ে সিরি 'এ' থেকে চ্যাম্পিয়ন্স লিগের অন্য দুটো জায়গা নিয়েছে জুভেন্টাস ও ফিওরেন্টিনা। ১ পয়েন্টের ব্যবধান, তাই রোমারও শিরোপা জেতার সুযোগ ছিল। যদি ইন্টার পয়েন্ট হারাতো এবং তারা ম্যাচ জিতে জেতো তাহলে শিরোপা যেতো রোমেই। ইন্টার গোল করার আগেই তারা গোল করে সেই সম্ভাবনা কিছুক্ষণের জন্য তারা তৈরিও করেছিল। কিন্তু আশংকাটা দূর করে দেন ইব্রাহিমোভিচ; বদলি হিসেবে নেমে দুটো গোলই করেছেন তিনি। অন্যদিকে ক্যাটানিয়া গোলটি শোধ করে দিয়ে মুছে দেয় রোমার শিরোপার সব আশা। গোল ডটকমের সহায়তায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএম/২১২৫ঘ.