ঢাকা, মে ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--- মেরিনার্সকে ২-০ গোলে হারিয়ে ঊষা ক্রীড়াচক্র ২১ পয়েন্ট নিয়ে প্রিমিয়ার হকি লিগের শীর্ষে উঠেছে। দ্বিতীয় অবস্থানে থাকা আবাহনী ২ পয়েন্ট পেছনে আছে। ১৮ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে মোহামেডান। ৭ ম্যাচ করে শেষ হওয়ার পর এই হচ্ছে হকি লিগের পয়েন্ট তালিকার অবস্থা।
মাওলানা ভাসানী হকি স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচের ১৪ মিনিটে জাহিদুল ইসলাম রাজনের গোলে এগিয়ে যায় ঊষা। ৩১ মিনিটে পাকিস্তানী তারিক আজিজের ফিল্ড গোলে ২-০ গোলে এগিয়ে গিয়ে ঊষা শেষপর্যন্ত তা ধরে রেখে হারিয়েছে মেরিনার্সকে।
দিনের অন্য ম্যাচে অ্যাজাক্স ৪-১ গোলে হারিয়েছে আজাদ স্পোর্টিংকে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসবি/২১৫০ঘ.
bdnews24