২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ধানমন্ডি আট নম্বর রোডের সেতুটি হবে মুন্নার নামে

ধানমন্ডি আট নম্বর রোডের সেতুটির নাম হবে মোনেম মুন্না সেতু। ঢাকার মেয়র সাদেক হোসেন খোকা শনিবার এই ঘোষণা দিয়েছেন 'কিং ব্যাক মোনেম মুন্না' বইয়ের প্রকাশনা উৎসবে এসে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 May 2008, 05:20 PM

Updated : 26 Aug 2022, 01:51 PM

ঢাকা, মে ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--- ধানমন্ডি আট নম্বর রোডের সেতুটির নাম হবে মোনেম মুন্না সেতু। ঢাকার মেয়র সাদেক হোসেন খোকা শনিবার এই ঘোষণা দিয়েছেন 'কিং ব্যাক মোনেম মুন্না' বইয়ের প্রকাশনা উৎসবে এসে। জাতীয় ক্রীড়া পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত প্রকাশনা উৎসবে প্রধান অতিথির বক্তব্যে মেয়র সাদেক হোসেন খোকা বলেন, "ধানমন্ডি আট নম্বর রোডের সেতুটি বরেণ্য ফুটবলার মরহুম মোনেম মুন্নার নামে হবে। শীঘ্রই আনুষ্ঠানিকভাবে নামকরণের কাজ বাস্তবায়ন করা হবে এবং স্মৃতি রক্ষার্থে সেখানে মুন্নার একটি প্রতিকৃতিও স্থাপন করা হবে।" বাংলাদেশের ফুটবলের প্রয়াত এই তারকাকে নিয়ে রচিত 'কিং ব্যাক মোনেম মুন্না' বইটি গত বইমেলায় প্রকাশিত হলেও শনিবার তার প্রকাশনা উৎসব হয়েছে। যেখানে বাফুফের দুই সহ-সভাপতি বাদল রায় ও শওকত আলী খান জাহাঙ্গীর, বিসিবি সদস্য আহমেদ সাজ্জাদুল আলম ববি, জাতীয় ফুটবল দলের কোচ আবু ইউসুফ, ফুটবলার আরিফ খান জয় প্রমুখ মুন্নার স্মৃতি রোমন্থন করেছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসবি/এএআর/২৩১৮ঘ.