লন্ডন, ১৭ মে (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ইংলিশ এফএ কাপের শিরোপা জিতেছে পোর্টসমাউথ। শনিবার লন্ডনের ওয়েম্বলিতে অনুষ্ঠিত ফাইনালে তারা ১-০ গোলে হারিয়েছে কার্ডিফ সিটিকে। প্রথমার্ধের ৩৭ মিনিটে ম্যাচের একমাত্র গোলটি করেছেন নাইজেরিয়ান স্ট্রাইকার নওয়ানকো কানু। আর এই গোলই ৬৯ বছর পর এফএ কাপের শিরোপা এনে দিয়েছে পোর্টসমাউথকে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএআর/২২১২ঘ.
bdnews24