২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অনেক অপেক্ষার দলবদল বৃহস্পতিবার থেকে

অনেক বাধা-বিপত্তি পেরিয়ে অবশেষে বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে বি. লিগের দলবদল। ৩৬ দিনব্যাপী দলবদলে হয়তো প্রিমিয়ার লিগের মতো ঢাকঢোল বাজবে না, থাকবে না উৎসবের আমেজ কিন্তু হাসি ফুটেছে খেলোয়াড়দের মুখে। কারণ এই ফুটবল তাদের জীবন ও জীবিকার অংশ হয়ে গেছে। আর নতুন বাফুফের কাছে মাঠের ফুটবল খেলাটাই পাচ্ছে সর্বাধিক গুরুত্ব। তাই বড় হয়ে উঠতে পারেনি ক্লাবগুলোর অর্থ সংকটের বিষয়টি। সুতরাং ক্লাব, খেলোয়াড় ও বাফুফের ত্রিপাক্ষিক সমঝোতায় দ্বিতীয় পেশাদার লিগের পদধ্বনি সূচিত হচ্ছে বৃহস্পতিবার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 May 2008, 04:32 PM

Updated : 26 Aug 2022, 01:50 PM

ঢাকা, মে ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--- অনেক বাধা-বিপত্তি পেরিয়ে অবশেষে বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে বি. লিগের দলবদল। ৩৬ দিনব্যাপী দলবদলে হয়তো প্রিমিয়ার লিগের মতো ঢাকঢোল বাজবে না, থাকবে না উৎসবের আমেজ কিন্তু হাসি ফুটেছে খেলোয়াড়দের মুখে। কারণ এই ফুটবল তাদের জীবন ও জীবিকার অংশ হয়ে গেছে। আর নতুন বাফুফের কাছে মাঠের ফুটবল খেলাটাই পাচ্ছে সর্বাধিক গুরুত্ব। তাই বড় হয়ে উঠতে পারেনি ক্লাবগুলোর অর্থ সংকটের বিষয়টি। সুতরাং ক্লাব, খেলোয়াড় ও বাফুফের ত্রিপাক্ষিক সমঝোতায় দ্বিতীয় পেশাদার লিগের পদধ্বনি সূচিত হচ্ছে বৃহস্পতিবার। প্রথম বি. লিগের মতো এবারো দলবদলে চ্যাম্পিয়ন আবাহনী এগিয়ে। অন্তত কর্মকর্তাদের হুংকারে তাই মনে হচ্ছে। আবাহনী ম্যানেজার সত্যজিৎ দাস রূপু বলেছেন, "সাফ চ্যাম্পিয়নশিপ খেলতে যাওয়ার আগেই আমরা দল সাজিয়ে ফেলবো আশা করি। যেন নিশ্চিন্তমনে খেলোয়াড়রা জাতীয় দলের হয়ে খেলতে পারে।" পুরনো দল ধরে রেখেই চ্যাম্পিয়নরা দ্বিতীয় মিশনে নামতে চায়। বাইরে থেকে ফরাশগঞ্জের রবিন ও রহমতগঞ্জের সানিকে নেওয়ার ইচ্ছা তাদের। তবে তাদের পুরোপুরি অতিথি বলাটা ভুল হবে, নীল-আকাশী জার্সিতে গত একবছর বিভিন্ন টুর্নামেন্ট খেলে এখন তারাও অনেকখানি আবাহনীময়। প্রতিদ্ব