২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাফগামী দল থেকে অব্যাহতি দেওয়া হয়েছে নাবিলকে

বাফুফে সহ সভাপতি কাজী নাবিল আহমেদ নিজের সিদ্ধান্তে অটল থাকায় সাফ চ্যাম্পিয়নশিপের বাংলাদেশ দলের দলনেতার পদ থেকে তাকে অব্যাহতি দেওয়া হয়েছে। তবে অব্যাহতি দেওয়া হয়নি বি. লিগ কমিটির ভাইস চেয়ারম্যান পদ থেকে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 May 2008, 03:51 PM

Updated : 26 Aug 2022, 01:49 PM

ঢাকা, মে ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--- বাফুফে সহ সভাপতি কাজী নাবিল আহমেদ নিজের সিদ্ধান্তে অটল থাকায় সাফ চ্যাম্পিয়নশিপের বাংলাদেশ দলের দলনেতার পদ থেকে তাকে অব্যাহতি দেওয়া হয়েছে। তবে অব্যাহতি দেওয়া হয়নি বি. লিগ কমিটির ভাইস চেয়ারম্যান পদ থেকে। গহ ৭ মে কাজী নাবিল আহমেদকে আগামী মাসে কলম্বোয় অনুষ্ঠেয় সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ দলের দলনেতা এবং বি. লিগ কমিটির ভাইস চেয়ারম্যান পদ দেওয়া হয়েছিল। কিন্তু পরদিনই তিনি দায়িত্ব পালনে অপরাগতা প্রকাশ করায় বেশ বিব্রতকর অবস্থার মধ্যে পড়ে যায় বাফুফের নতুন কমিটি। এবং প্রকাশ্যে চলে আসে নতুন কমিটির অনৈক্যের ব্যাপারটা। এ নিয়ে তার সঙ্গে আলাপ হয়েছে বাফুফে সভাপতির। সোমবার কাজী সালাউদ্দিন বলেছেন, "আসলে মাত্র তিন দিন সময়ের মধ্যে কমিটি গঠন করা হয়েছে। সামান্য ভুল-ক্রুটি থাকলেও থাকতে পারে।" সভাপতির পাশে বসে কাজী নাবিল নিজের অবস্থান পরিস্কার করার চেষ্টা করেছেন। বাফুফে সহ সভাপতি বলেছেন, "আমি পদত্যাগের কথা কোথাও বলিনি। দেড়-দুই মাস ব্যবসার কাজে ব্যস্ত থাকবো বলে আমি দলনেতার কাজে অপারগতা প্রকাশ করেছি। যিনি ভালভাবে সময় দিতে পারবে তাকেই পাঠানো উচিত দলের সঙ্গে।" মানে নাবিল আর সাফগামী দলের দলনেতা নন। তবে বাংলাদেশ দল বিকেএসপিতে প্রশিক্ষণে থাকা অবস্থায় তিনি সব ধরনের সহযোগিতা করতে চান। বি. লিগ কমিটির ভাইস চেয়ারম্যান পদ নিয়ে অবশ্য কোনো সমস্যা নেই। নাবিলের বক্তব্য, "আমি যেহেতু বি. লিগে একটা ক্লাবকে প্রতিনিধিত্ব করি তাই ক্লাব ও বাফুফের স্বার্থ বিঘি