২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সোনালী ব্যাংককে হারিয়ে হকি লিগের শীর্ষে ঊষা

এবার ঊষার জয়রথ থামাতে পারেনি সোনালী ব্যাংক। ক্লাব কাপ হকিতে ব্যাংক দলের কাছে হার মানা ঊষা রোববার ৬-৪ গোলে তাদের হারিয়ে পঞ্চম জয় পেয়েছে হকি লিগে। সুবাদে ৫ ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে তারা এখন পয়েন্ট তালিকায় শীর্ষে। মাকসুদ আলম হাবুল ও জাহিদুল ইসলাম রাজন দুটি করে গোল করে বড় ভূমিকা রেখেছেন এই জয়ে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 May 2008, 02:25 PM

Updated : 26 Aug 2022, 01:49 PM

ঢাকা, মে ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--- এবার ঊষার জয়রথ থামাতে পারেনি সোনালী ব্যাংক। ক্লাব কাপ হকিতে ব্যাংক দলের কাছে হার মানা ঊষা রোববার ৬-৪ গোলে তাদের হারিয়ে পঞ্চম জয় পেয়েছে হকি লিগে। সুবাদে ৫ ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে তারা এখন পয়েন্ট তালিকায় শীর্ষে। মাকসুদ আলম হাবুল ও জাহিদুল ইসলাম রাজন দুটি করে গোল করে বড় ভূমিকা রেখেছেন এই জয়ে। শুরু থেকেই সোনালী ব্যাংককে চাপে রেখে প্রথমার্ধে ৩-১ গোলে এগিয়ে যায় ঊষা। ২ মিনিটের মাথায় ব্যাংকের গোলমুখ খুলে ফেলেন মাকসুদ আলম হাবুল। ম্যাচের ১৩ মিনিটের মধ্যে আরো দুই গোল করে খানিকটা নিশ্চিন্ত অবস্থানে চলে যায় ঊষা। ৮ মিনিটে জাহিদুল ইসলাম রাজন ও ১৩ মিনিটে পেনাল্টি কর্নার থেকে মোস্তাফিজুর রহমান দিনার গোল করেন। ২৩ মিনিটে রিমনের গোলে সোনালী ব্যাংক ব্যবধান কমায়। কিন্তু দ্বিতীয়ার্ধে ঊষার আক্রমণের ধার কমে যায়। সেই সুযোগে সোনালী ব্যাংক দুই গোল করে ম্যাচে ফিরে এসে পয়েন্ট হারানোর শংকায় ফেলে দেয় চ্যাম্পিয়নদের। ৪১ ও ৪৬ মিনিটে গোল দুটো করেছেন নান্নু ও আসাদুজ্জামান চন্দন। এই সমতা থেকে ম্যাচ আবার নিজেদের দিকে ফিরিয়ে নিয়েছে ঊষা; ৬ মিনিটের মধ্যে ৩ গোল করে। ৫৫ মিনিটে তারিক আজিজ, ৫৭ মিনিটে হাবুল এবং এবং ৬০ মিনিটে রাজন গোল করেছেন। ৬৫ মিনিটে ব্যবধান কমিয়ে ৬-৪ করেছেন সোনালী ব্যাংকের রাসেল রহমান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসবি/এমএম/২০২০ঘ.