২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অনূর্ধ্ব-১৪ ফুটবল দলের তেহরান যেতে না পারার কারণ তদন্ত হবে

গত বছর যে দেশে এএফসি অনূর্ধ্ব-১৪ ফুটবল উৎসব হয়েছে সেই বাংলাদেশই এবার অংশ নিতে পারেনি এই টুর্নামেন্টে। দীর্ঘ এক মাস খুদে ফুটবলারদের প্রশিক্ষণের পরও বাফুফে কর্তাদের দায়িত্বজ্ঞানহীনতায় বাংলাদেশ অনূর্ধ্ব-১৪ ফুটবল দল তেহরানে যেতে পারেনি। এই ব্যর্থতার দায় খুঁজতে বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন তদন্ত কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 May 2008, 04:45 PM

Updated : 26 Aug 2022, 01:49 PM

ঢাকা, ১০ মে (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গত বছর যে দেশে এএফসি অনূর্ধ্ব-১৪ ফুটবল উৎসব হয়েছে সেই বাংলাদেশই এবার অংশ নিতে পারেনি এই টুর্নামেন্টে। দীর্ঘ এক মাস খুদে ফুটবলারদের প্রশিক্ষণের পরও বাফুফে কর্তাদের দায়িত্বজ্ঞানহীনতায় বাংলাদেশ অনূর্ধ্ব-১৪ ফুটবল দল তেহরানে যেতে পারেনি। এই ব্যর্থতার দায় খুঁজতে বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন তদন্ত কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়েছেন। শনিবার থেকে তেহরানে শুরু হয়েছে এএফসি অনূর্ধ্ব-১৪ ফুটবল উৎসব। এই টুর্নামেন্টে অংশ নেওয়ার জন্য এক মাস ধরে বিকেএসপিতে দুই কোচের অধীনে প্র্যাকটিস করিয়ে তৈরি করা হয়েছিল অনূর্ধ্ব-১৪ দলকে। কিন্তু বাফুফের গত কমিটি নির্বাচনে ব্যস্ত থাকায় দলটিকে ইরানে পাঠানোর প্রক্রিয়া শুরু করেও শেষ পর্যন্ত তা করা যায়নি। নবনির্বাচিত কমিটির সহ-সভাপতি বাদল রায় বলেছেন, "আমরা ৩০ এপ্রিল দায়িত্ব্ নিয়ে চেষ্টা করেছিলাম, কিন্তু পারিনি। কারণ দলের সরকারি অনুমতি নেওয়াই হয়নি। অনুমতির জন্য ফাইল ক্রীড়াপরিষদে পাঠিয়েও তার ফলোআপ করা হয়নি বাফুফে থেকে।" নতুন কমিটি বিষয়টা যখন জেনেছেন ততদিনে দলের তালিকা পাঠানোর সময় চলে গেছে। বাফুফের নতুন সভাপতি এএফসিতে ফোনে কথা বলেও কাজ হয়নি। কিন্তু এই ব্যর্থতার জন্য কাজী সালাউদ্দিনের কাছে সরাসরি এসে ক্ষোভ প্রকাশ করেছেন কয়েকজন অভিভাবক। যা তার মোটেই ভাল লাগেনি। শনিবার এজন্য তদন্ত কমিটি গঠনের কথা জানিয়েছেন তিনি, "শীঘ্রই তদন্ত কমিটি গঠন করা হবে। কাদের অবহেলার কারণে এটা হয়েছে তা খুঁজে বের করতে হবে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসবি/এএআর/২২১৪ঘ.