২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সোনালী ব্যাংকের সঙ্গে ড্র করে পিছিয়ে পড়ল মোহামেডান

লিগের চতুর্থ ম্যাচে এসে পয়েন্ট হারিয়েছে মোহামেডান। গ্রীনডেল্টা ইন্স্যুরেন্স হকি লিগে শুক্রবার তারা ২-২ গোলে ড্র করেছে সোনালী ব্যাংকের সঙ্গে। দিনের অন্য ম্যাচে মেরিনার্স প্রথম জয় পেয়েছে ৪-০ গোলে ওয়ারীকে হারিয়ে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 May 2008, 02:28 PM

Updated : 26 Aug 2022, 01:49 PM

ঢাকা, মে ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--- লিগের চতুর্থ ম্যাচে এসে পয়েন্ট হারিয়েছে মোহামেডান। গ্রীনডেল্টা ইন্স্যুরেন্স হকি লিগে শুক্রবার তারা ২-২ গোলে ড্র করেছে সোনালী ব্যাংকের সঙ্গে। দিনের অন্য ম্যাচে মেরিনার্স প্রথম জয় পেয়েছে ৪-০ গোলে ওয়ারীকে হারিয়ে। মাওলনা ভাসানী হকি স্টেডিয়ামে অনুষ্ঠিত দ্বিতীয় ম্যাচে মোহামেডানের বিপক্ষে শুরু থেকেই আধিপত্য বিস্তার করে খেলে সোনালী ব্যাংক। ১০ মিনিটের মাথায় তারা এগিয়ে যায় রিমন কুমারের গোলে। প্রথমার্ধে ১-০ গোলে এগিয়ে থাকা সোনালী ব্যাংক আবার দ্বিতীয়ার্ধের শুরুতে ব্যবধান বাড়িয়ে নেয়। ৩৯ মিনিটে গোলটি করেছেন ইকবাল নাদের। ১২ পয়েন্ট করে নিয়ে যুগ্মভাবে শীর্ষে আছে আবাহনী ও ঊষা। কিন্তু এই আধিপত্য শেষপর্যন্ত ধরে রাখতে পারেনি সোনালী ব্যাংক। ৪৩ মিনিটে পেনাল্টি কর্ণার থেকে গোল করে আব্দুস সাজ্জাদ জন মোহামেডান শিবিরে খানিকটা আশার সঞ্চার করেন। সেই আশা অবশেষে সমতায় গিয়ে ঠেকে ৫১ মিনিটে জাহিদ বিন তালেবের গোলে। এই ড্রয়ে মোহামেডান ও সোনালী ব্যাংক ৪ ম্যাচে ১০ পয়েন্ট করে নিয়ে যুগ্মভাবে দ্বিতীয় স্থানে আছে পয়েন্ট তালিকায়। দিনের প্রথম ম্যাচে জয়ী মেরিনার্সের পক্ষে রঞ্জন বণিক দুটো, প্রশান্ত ও রাজীবুল হাসান ইসা একটি করে গোল করেছেন। চতুর্থ ম্যাচে এসে প্রথম জয় পাওয়া মেরিনার্সের সংগ্রহ ৪ পয়েন্ট। প্রতিপক্ষ ওয়ারী এখনো পয়েন্টের খাতাই খুলতে পারেনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসবি/এমএম/২০২০ঘ.