২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কিরঘিজিস্তানকে ২ গোলের ব্যবধানে হারালে মূলপর্বে উঠবে বাংলাদেশ

বাংলাদেশের সামনে সুযোগ এনে দিয়েছে আফগানিস্তান। তারা কিরঘিজিস্তানকে ১-০ গোলে হারানোতে সমীকরণটা এখন এরকম যে শুক্রবার কিরঘিজস্তানের বিপক্ষে দুই গোলে জিতলেই বাংলাদেশ উঠে যাবে এএফসি চ্যালেঞ্জ কাপের মূলপর্বে। তা না হলে সেই সুযোগটা পাবে আফগানিস্তান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 May 2008, 04:44 PM

Updated : 26 Aug 2022, 01:48 PM

ঢাকা, মে ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--- বাংলাদেশের সামনে সুযোগ এনে দিয়েছে আফগানিস্তান। তারা কিরঘিজিস্তানকে ১-০ গোলে হারানোতে সমীকরণটা এখন এরকম যে শুক্রবার কিরঘিজস্তানের বিপক্ষে দুই গোলে জিতলেই বাংলাদেশ উঠে যাবে এএফসি চ্যালেঞ্জ কাপের মূলপর্বে। তা না হলে সেই সুযোগটা পাবে আফগানিস্তান। কিন্তু অনেক কঠিন এই সম্ভাবনার সূত্র। গত আগস্টে কিরঘিজিস্তানের সঙ্গে প্রথম আন্তর্জাতিক ম্যাচে বাংলাদেশ দাঁড়াতেই পারেনি। নেহেরু কাপের ওই ম্যাচে বাংলাদেশ হেরেছে ৩-০ গোলে। সাবেক সোভিয়েত ইউনিয়নের ফুটবল ঐতিহ্যের ধারক হিসেবে বাংলাদেশের মতো দলের জন্য তারা সবসময়ই সমীহ জাগানো দল। তবে তুলনামুলক বিচারে শক্তি ও কৌশলে এগিয়ে থাকা মধ্য এশিয়ার দলটির মনোবল ভেঙ্গে এখন খান খান হয়ে গেছে। আফগানিস্তান তাদের ১-০ গোলে হারিয়ে মুছে দিয়েছে মূলপর্বে ওঠার স্বপ্ন। এখন তাই বাংলাদেশকে হারালেও তাদের মূলপর্বে যাওয়ার কোনো সুযোগ নেই। প্রতিপক্ষের এই দূর্বলতাকে কাজে লাগাতে পারলে বাংলাদেশ হয়তো অঘটনের জন্ম দিতে পারে। অবশ্য "সি" গ্র"পে প্রথম ম্যাচে আবু ইউসুফের দল মোটেও ভাল খেলেনি আফগানিস্তানের বিপক্ষে। শুরু থেকে চাপের মুখে থাকা বাংলাদেশ যে শেষপর্যন্ত ১ পয়েন্ট ছিনিয়ে নিয়ে ম্যাচ শেষ করতে পেরেছে সেটাই ভাগ্য। আর ওই পয়েন্টের জোরেই স্বপ্নটুকু এখনো বেঁচে আছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসবি/এমএম/২২৩০ঘ.