২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'বন্ধুত্বর্পূর্ণ' সভার পরদিনই বাফুফেতে ধাক্কা

"বন্ধুত্বপূর্ণ পরিবেশ ও আন্তরিকতার" মধ্য দিয়ে অনুষ্ঠিত প্রথম সভার পরদিনই ধাক্কা খেয়েছে বাফুফের নতুন কমিটি। নবগঠিত জরুরি কমিটি ও সাফ ফুটবলে বাংলাদেশ দলের দলনেতার পদ থেকে অব্যাহতি চেয়েছেন বাফুফের সহ-সভাপতি কাজী নাবিল আহমেদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 May 2008, 04:42 PM

Updated : 26 Aug 2022, 01:48 PM

ঢাকা, মে০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--- "বন্ধুত্বপূর্ণ পরিবেশ ও আন্তরিকতার" মধ্য দিয়ে অনুষ্ঠিত প্রথম সভার পরদিনই ধাক্কা খেয়েছে বাফুফের নতুন কমিটি। নবগঠিত জরুরি কমিটি ও সাফ ফুটবলে বাংলাদেশ দলের দলনেতার পদ থেকে অব্যাহতি চেয়েছেন বাফুফের সহ-সভাপতি কাজী নাবিল আহমেদ। বাফুফে সূত্রেই জানা গেছে এ পদত্যাগের খবর। দুই জায়গা থেকে অব্যাহতি চেয়ে কাজী নাবিল বাফুফে সভাপতির কাছে লিখেছেন, "জরুরি কমিটি ও সাফ ফুটবলের দলনেতার পদ থেকে অব্যাহতি দিলে আমি বাধিত থাকিব।" কারণ হিসেবে আবাহনী ক্লাবে নিজের ব্যস্ততার কথা উল্লেখ করেছেন তিনি। এ ব্যাপারে অবশ্য নাবিল আহমেদ কোনো মন্তব্য করতে রাজি হননি। অথচ বুধবার সভাশেষে বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন বলেছিলেন, "খুব বন্ধুত্বপূর্ণ পরিবেশে এবং আন্তরিকতার মধ্য দিয়ে আমাদের প্রথম সভা শেষ হয়েছে।" আসলে তা হয়নি, জরুরি কমিটি সাজানো এবং তাতে নাবিলের থাকা-না থাকা নিয়ে সভাপতির সঙ্গে মন কষাকষি হয়েছে নাবিলের। জানা গেছে প্রথমে জরুরি কমিটিতে নাবিলের নাম চূড়ান্ত করলেও পরে বাফুফে সদস্য গোলাম রব্বানী হেলালকে জায়গা দিতে গিয়ে তাকে বাদ দেওয়া হয়েছিল। এ নিয়ে বুধবার সভায় প্রশ্ন ওঠায় আবার সহ-সভাপতি নাবিলকে ঢুকিয়ে জরুরি কমিটির আয়তন বাড়িয়ে ৯ থেকে ১০ সদস্যের করেন সভাপতি। তবে নবিলের অব্যাহতিপত্র এখনো হাতে পাননি বলে দাবি করেছেন বাফুফে সভাপতি। কাজী সালাউদ্দিন বলেছেন, "আমি অন্যদের কাছে শুনেছি, তবে এখনো কিছু হাতে পাইনি। দেখি, নাবিলের সঙ্গে আমি এ ব্যাপারে কথা বলবো।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসবি/এমএম/২০২০ঘ.