২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কিরঘিজিস্তানকে ১-০ গোলে হারিয়েছে আফগানিস্তান

এএফসি চ্যালেঞ্জ কাপের মূলপর্বে ওঠার দৌড়ে অনেকটা এগিয়ে গেল আফগানিস্তান। বুধবার তারা ১-০ গোলে হারিয়ে কিরঘিজিস্তানকে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 May 2008, 05:16 PM

Updated : 26 Aug 2022, 01:48 PM

ঢাকা, মে ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--- এএফসি চ্যালেঞ্জ কাপের মূলপর্বে ওঠার দৌড়ে অনেকটা এগিয়ে গেল আফগানিস্তান। বুধবার তারা ১-০ গোলে হারিয়ে কিরঘিজিস্তানকে। যুদ্ধবিধ্বস্ত দেশটিকে কেউ সেভাবে গুনায় না ধরলেও "সি" গ্র"পে এখন পর্যন্ত তারাই সর্বোচ্চ ৪ পয়েন্ট নিয়ে এগিয়ে। প্রথম ম্যাচে তারা বাংলাদেশের সঙ্গে গোলশূন্য ড্র করেছিল। বুধবার দ্বিতীয় ম্যাচে ৩৮ মিনিটে আতা ইয়াম্রালির করা গোলে পুরো ৩ পয়েন্ট পায়। দর্শকরা যখন গলা ফাটিয়ে স্বাগতিক দলকে উৎসাহ জুগিয়ে যাচ্ছিল ঠিক তখনই করিমির ক্রসে আতার হেড স্তব্ধ করে দেয় পুরো স্পার্টাক স্টেডিয়াম। এর আগে ২০০৩ সালে এএফসি এশিয়ান কাপের বাছাইপর্বেও তারা ২-১ গোলে হারিয়েছিল কিরঘিজিস্তানকে। আফগানদের এই জয়ে ১ পয়েন্ট পাওয়া বাংলাদেশের মূল পর্বে ওঠার সম্ভাবনা অনেকখানি কমে গেছে। আগামী শুক্রবার শেষ ম্যাচে স্বাগিতিকদের ২ গোলের ব্যবধানে হারালেই কেবল বাছাইপর্ব উতরাতে পারবে বাংলাদেশ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসবি/২২০৭ঘ.