২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শিরোপার দৌড়ে টিকে থাকল চেলসি

ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা নির্ধারিত হবে শেষ রাউন্ডে। কারণ চেলসি সোমবার তাদের ম্যাচটি জিতেছে। নিউক্যাসলকে তারা ২-০ গোলে হারানোতে ম্যানচেস্টার এবং চেলসির পয়েন্ট এখনও সমান। ৩৭ ম্যাচে দুদলের পয়েন্ট ৮৪, এখন তাই শেষ ম্যাচের ফলের উপর নির্ভর করছে শিরোপা। সে ম্যাচের পরও যদি দুদলের পয়েন্ট সমান থাকে তাহলে গোল ব্যবধান হয়ে দাঁড়াবে নির্ণায়ক।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 May 2008, 05:17 PM

Updated : 26 Aug 2022, 01:48 PM

লন্ডন, ৫মে (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--- ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা নির্ধারিত হবে শেষ রাউন্ডে। কারণ চেলসি সোমবার তাদের ম্যাচটি জিতেছে। নিউক্যাসলকে তারা ২-০ গোলে হারানোতে ম্যানচেস্টার এবং চেলসির পয়েন্ট এখনও সমান। ৩৭ ম্যাচে দুদলের পয়েন্ট ৮৪, এখন তাই শেষ ম্যাচের ফলের উপর নির্ভর করছে শিরোপা। সে ম্যাচের পরও যদি দুদলের পয়েন্ট সমান থাকে তাহলে গোল ব্যবধান হয়ে দাঁড়াবে নির্ণায়ক। সেদিক থেকে ম্যানচেস্টার বেশ ভালো ব্যবধানেই এগিয়ে আছে প্রতিপক্ষ চেলসির চেয়ে। তারা গোল করেছে ৭৮টি, খেয়েছে ২২টি। আর চেলসির ক্ষেত্রে সংখ্যাগুলো যথাক্রমে ৬৪ ও ২৫। নিউক্যাসলের বিপক্ষে ম্যাচটিতে চেলসি হেরে গেলে সোমবারই চ্যাম্পিয়ন হয়ে যেত ম্যানচেস্টার। চেলসির জন্য ম্যাচটা ছিল তাই কঠিন। প্রথমার্ধে সেটাকে আরও কঠিন করে দেয় নিউক্যাসল। শেষপর্যন্ত ৬২ মিনিটে প্রতিরোধ ভেঙ্গে গোল পায় চেলসি। মাইকেল বালাকের গোলে এগিয়ে যাওয়ার পর জয় নিশ্চিত করা দ্বিতীয় গোলটি করেন ফ্লোরেন্ত ম্যালুদা। ১১ মে শেষ রাউন্ডের ম্যাচে ম্যানচেস্টার খেলবে উইগানের সঙ্গে। চেলসির শেষ ম্যাচের প্রতিপক্ষ বোল্টন। গোল ডটকমের সহায়তায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএম/২৩০৫ঘ.