ঢাকা, মে ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--- ছোট দলের বড় চ্যালেঞ্জের মুখে পড়েও শেষপর্যন্ত পার পেয়ে গেছে ঊষা ক্রীড়াচক্র। সোমবার তারা ৬-৪ গোলে আজাদ স্পোর্টিংকে হারিয়ে লিগে তৃতীয় জয় পেয়েছে।
মাওলানা ভাসানী হকি স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে দ্বিতীয় মিনিটেই আজাদকে এগিয়ে নিয়েছিলেন আব্দুল্লাহ আল মনসুর। দু'মিনিট পর ঊষার পাকিস্তানী তারিক আজিজ গোল করে ম্যাচে সমতা ফেরান। ৭ মিনিটের মাথায় এই পাকিস্তানীর দ্বিতীয় গোলে ঊষা ২-১ গোলে এগিয়ে যায়। কিন্তু এই লিডও ৩ মিনিটের বেশি ধরে রাখতে পারেনি তারা, পুষকর খীসা গোল করে দ্বিতীয়বারের মতো ম্যাচে ফেরান আজাদ স্পোর্টিংকে।
তবে আজাদ শেষপর্যন্ত আর পেরে ওঠেনি। তাই মাকসুদুল আলম হাবুল পর পর দুই গোল করে ঊষাকে জিতিয়ে দিয়েছেন। এই স্ট্রাইকার ফিল্ডগোল দুটো করেছেন ১৪ ও ৩১ মিনিটে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসবি/এমএম/২১৩০ঘ.
bdnews24