২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইন্টারকে হারিয়ে সিরি 'এ' জমিয়ে তুললো এসি মিলান

জিতলেই শিরোপা নিশ্চিত হয়ে যেতো, হ্যাটট্রিক চ্যাম্পিয়নের উৎসবের মেতে উঠতে পারতো ইন্টার মিলান। কিন্তু রোববার তাদের সেই স্বপ্ন পূরণ হয়নি। বরং ইন্টারকে ২-১ গোলে হারিয়ে ইতালিয়ান সিরি 'এ'র শিরোপা লড়াই জমিয়ে তুলেছে এসি মিলান। সাম্পদোরিয়াকে ৩-০ গোলে বিধ্বস্ত করা এএস রোমা এখন ইন্টারের চেয়ে ৩ পয়েন্টে পিছিয়ে। সিরি 'এ'র আর মাত্র দুই রাউন্ড বাকি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 May 2008, 04:36 PM

Updated : 26 Aug 2022, 01:47 PM

মিলান, ৪ মে (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- জিতলেই শিরোপা নিশ্চিত হয়ে যেতো, হ্যাটট্রিক চ্যাম্পিয়নের উৎসবের মেতে উঠতে পারতো ইন্টার মিলান। কিন্তু রোববার তাদের সেই স্বপ্ন পূরণ হয়নি। বরং ইন্টারকে ২-১ গোলে হারিয়ে ইতালিয়ান সিরি 'এ'র শিরোপা লড়াই জমিয়ে তুলেছে এসি মিলান। সাম্পদোরিয়াকে ৩-০ গোলে বিধ্বস্ত করা এএস রোমা এখন ইন্টারের চেয়ে ৩ পয়েন্টে পিছিয়ে। সিরি 'এ'র আর মাত্র দুই রাউন্ড বাকি। মিলান 'ডার্বি'তে প্রথমার্ধে কোনো দলই গোলের দেখা পায়নি। তবে বিরতির পর ফিলিপ্পো ইনজাগি ৫১ ও তার ৫ মিনিট পর কাকা মিলানকে এগিয়ে দেন ২-০ গোলে। ৭৬ মিনিটে হুলিও ক্রুজ একটি গোল ফেরালেও পরাজয় এড়াতে পারেনি ইন্টার। সাম্পদোরিয়ার মাঠে রোমাও প্রথমার্ধে কোনো গোল করতে পারেনি। কিন্তু দ্বিতীয়ার্ধে পানুচ্চি, পিজারো ও সিসিনহোর লক্ষ্যভেদে বড় জয়ের পাশাপাশি শিরোপা জয়ের আশাও বাঁচিয়ে রাখে তারা। ৩৬ রাউন্ডশেষে ইন্টার ও রোমার সংগ্রহ যথাক্রমে ৮১ ও ৭৮ পয়েন্ট। সিয়েনার কাছে ০-১ গোলে হেরে যাওয়া জুভেন্টাস ৭০ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানেই আছে। আর চিরপ্রতিদ্বন্দ্বীদের হারানোর সুবাদে ৬১ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে উঠে এসেছে এসি মিলান। অন্যদিকে ক্যালিয়ারির কাছে ১-২ গোলে হেরে গিয়ে পঞ্চম স্থানে নেমে গেছে ফিওরেন্টিনা। তাদের পয়েন্ট ৬০। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএআর/এমএম/২১৪০ঘ.