২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হকি লিগে মোহামেডান ও সোনালী ব্যাংকের জয়

গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্স প্রিমিয়ার হকি লিগে জয় পেয়েছে মোহামেডান ও সোনালী ব্যাংক। বৃহস্পতিবার মোহামেডান ৫-০ গোলের বড় ব্যবধানে আজাদ এসসি'কে এবং সোনালী ব্যাংক ৩-২ গোলে হারিয়েছে অ্যাজাক্সকে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 May 2008, 01:25 PM

Updated : 26 Aug 2022, 01:47 PM

ঢাকা, ১ মে (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্স প্রিমিয়ার হকি লিগে জয় পেয়েছে মোহামেডান ও সোনালী ব্যাংক। বৃহস্পতিবার মোহামেডান ৫-০ গোলের বড় ব্যবধানে আজাদ এসসি'কে এবং সোনালী ব্যাংক ৩-২ গোলে হারিয়েছে অ্যাজাক্সকে। মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে অনুষ্ঠিত প্রথম ম্যাচে প্রথমার্ধে মোহামেডান গোলের দেখা পায়নি। তবে বিরতির পর মাসুমের দুটি এবং অধিনায়ক প্রিন্স, জাহিদ ও তাপসের একটি করে গোল বড় জয় নিশ্চিত করে তাদের। পরের ম্যাচে সোনালী ব্যাংকের পক্ষে লক্ষ্যভেদ করেন শিশু, কৃষ্ণা ও চন্দন। অ্যাজাক্সের গোল দুটো রাজিব ও টুটুলের। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএআর/১৯২১ঘ.