২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সালাউদ্দিন ফুটবল ফেডারেশনের সভাপতি নির্বাচিত

বাংলাদেশ ফুটবল ইতিহাসের সবচেয়ে বড় তারকাকে এবারও ফেরায়নি ফুটবল। বাফুফের চরম উত্তেজনাপূর্ণ নির্বাচনে প্রতিযোগী মেজর জেনারেল আমীন চৌধুরী (অব.) কে হারিয়ে বাফুফের নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন তিনি। সোমবার অনুষ্ঠিত বাফুফের এই নির্বাচনে অবশ্য কোনো প্যানেলই নিরংকুশ জয় পায়নি। সহ-সভাপতিসহ সদস্য পদগুলো ভাগাভাগি হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Apr 2008, 04:51 PM

Updated : 26 Aug 2022, 01:46 PM

ঢাকা, ২৮ এপ্রিল (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--- বাংলাদেশ ফুটবল ইতিহাসের সবচেয়ে বড় তারকাকে এবারও ফেরায়নি ফুটবল। বাফুফের চরম উত্তেজনাপূর্ণ নির্বাচনে প্রতিযোগী মেজর জেনারেল আমীন চৌধুরী (অব.) কে হারিয়ে বাফুফের নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন তিনি। সোমবার অনুষ্ঠিত বাফুফের এই নির্বাচনে অবশ্য কোনো প্যানেলই নিরংকুশ জয় পায়নি। সহ-সভাপতিসহ সদস্য পদগুলো ভাগাভাগি হয়েছে। সিনিয়র সহ-সভাপতি পদে জিতেছেন আমীন আহমেদের প্যানেলের সালাম মুর্শেদী। চার সহ-সভাপতির তিনজনই তাদের প্যানেলের। এরা হচ্ছেন কাজী নাবিল আহমেদ, বাদল রায়, শওকত আলী খান জাহাঙ্গীর। সালাউদ্দিনের প্যানেল থেকে নির্বাচিত একমাত্র সহ-সভাপতি মঞ্জুর হোসেন মালু। নির্বাচিত ১৫ সদস্যের ৮ জন আমীন আহমেদের প্যানেলের। বাকি ৭ জন সালাউদ্দিনের পক্ষের। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসবি/এমএম/২২৫০ঘ.