ঢাকা, ২৮ এপ্রিল (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- বাংলাদেশ ফুটবল ফেডারেশনের নির্বাচনে ভোট গ্রহণ শেষ হয়েছে। মতিঝিলের ফুটবল ভবনে দুপুর ২টায় শুরু হয়ে ভোট শেষ হয় সন্ধ্যা ৬টায়। তারপর শুরু হয়েছে গণনা। সোমবার রাতের মধ্যেই নির্বাচনের ফল জানা যাবে বলে আশা করা হচ্ছে।
কার্যনির্বাহী কমিটির ২১টি পদে নির্বাচন হলেও প্রধান আকর্ষণ সভাপতি পদ, যেখানে সাবেক ফুটবল তারকা কাজী সালাউদ্দিনের সঙ্গে লড়াইয়ে নেমেছেন মেজর জেনারেল আমীন আহম্মদ চৌধুরী (অব.)।
১১২ জন কাউন্সিলর ভোট দিয়েছেন তাদের ভাগ্য নির্ধারণে।
এর আগে সকালে অনুষ্ঠিত হয় বাফুফের বার্ষিক সাধারণ সভা। সভায় এশিয়ান ফুটবল কনফেডারেশনের (এএফসি) সাধারণ সম্পাদক দাতো পলমুনিসহ এএফসির বেশ কয়েকজন প্রতিনিধি পর্যবেক্ষক হিসেবে উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসবি/এমএম/১৯৩০ঘ.
bdnews24