২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ক্লাবকাপ হকির ফাইনালে আবাহনী ও উষা

ক্লাব কাপ হকির ফাইনালে উঠেছে আবাহনী ও সোনালী ব্যাংক। মাওলানা ভাসানী স্টেডিয়ামে বৃহস্পতিবার সেমিফাইনালে আবাহনী টাইব্রেকারে ৫-৪ গোলে মোহামেডানকে এবং সোনালী ব্যাংক ২-১ গোলে ঊষাকে হারিয়েছে। আগামী শনিবার তারা ফাইনালে মুখোমুখি হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Apr 2008, 05:06 PM

Updated : 26 Aug 2022, 01:45 PM

ঢাকা, এপ্রিল ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--- ক্লাব কাপ হকির ফাইনালে উঠেছে আবাহনী ও সোনালী ব্যাংক। মাওলানা ভাসানী স্টেডিয়ামে বৃহস্পতিবার সেমিফাইনালে আবাহনী টাইব্রেকারে ৫-৪ গোলে মোহামেডানকে এবং সোনালী ব্যাংক ২-১ গোলে ঊষাকে হারিয়েছে। আগামী শনিবার তারা ফাইনালে মুখোমুখি হবে। গোলযোগপূর্ণ আবাহনী-মোহামেডানের সেমিফাইনালটি আগেরদিন অসমাপ্ত ছিল। সেদিন ১-১ গোলে ড্র অবস্থায় নির্ধারিত সময়ের দুই মিনিট বাকি থাকতে খেলা বন্ধ হয়ে যায় আবাহনীর আপত্তির মুখে। সেই দুই মিনিট খেলা হয়েছে বৃহস্পতিবার। তাতে নিষ্পত্তি না হওয়ায় ম্যাচ গড়ায় টাইব্রেকারে। যেখানে আবাহনী ৫-৪ গোলে হারায় মোহামেডানকে। আবাহনীর পক্ষে গোল করেছেন মামুনুর রহমান চয়ন, মোশারফ হোসেন কুটি, মাহমুদুর রহমান শুভ, মুসার মিয়া ও রাসেল মাহমুদ জিমি। কিন্তু জয়ের নায়ক আবাহনীর গোলরক্ষক জাহিদ হোসেন, তিনি মোহামেডানের জাহিদ বিন তালেবের নেওয়া পঞ্চম হিটটি ঠেকিয়ে দিয়ে আকাশী-হলুদের ফাইনাল নিশ্চিত করেছেন। মোহামেডানের হয়ে গোল করেছেন কামরুজ্জামান রানা, ইরফানুল হক, সৈয়দ আল মাসুম ও আব্দুস সাজ্জাদ। দ্বিতীয় সেমিফাইনালে ঊষা প্রত্যাশামতো খেলতে পারেনি। ম্যাচের চতুর্থ মিনিটেই রিমন গোল করে এগিয়ে দেন সোনালী ব্যাংককে। কিন্তু একটু পরেই ইমরান আহমেদ সোহেল ম্যাচে সমতা ফেরালেও হার এড়াতে পারেনি তারা শেষপর্যন্ত। ২০ মিনিটে পেনাল্টি কর্ণার থেকে আসাদুজ্জামান চন্দনের গোলে ফাইনাল নিশ্চিত হয়ে যায় সোনালী ব্যাংকের। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসবি/২২২৪ঘ.