২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শেষ হতে পারেনি আবাহনী-মোহামেডান হকি ম্যাচ

গোল বাতিলের দাবিকে কেন্দ্র করে শেষ হতে পারেনি ক্লাব কাপ হকির আবাহনী-মোহামেডানের সেমিফাইনাল ম্যাচ। ম্যাচ শেষ হওয়ার ৩ মিনিট আগে সমতাসূচক গোল করেছিল মোহামেডান, কিন্তু আবাহনী গোলটি বিধিসম্মতভাবে হয়নি দাবি করে বাতিলের চাপ প্রয়োগ করতে থাকে। আধা ঘণ্টা খেলা বন্ধ থাকার নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে আম্পায়ার ম্যাচটি স্থগিত করে দেন। ১-১ গোলে অমীমাংসিত থাকা ম্যাচটির বাকি অংশটা কবে হবে সেটা অবশ্য নিশ্চিত করে জানাতে পারেনি টুর্নামেন্ট কমিটি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Apr 2008, 04:56 PM

Updated : 26 Aug 2022, 01:44 PM

২৩ এপ্রিল (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- গোল বাতিলের দাবিকে কেন্দ্র করে শেষ হতে পারেনি ক্লাব কাপ হকির আবাহনী-মোহামেডানের সেমিফাইনাল ম্যাচ। ম্যাচ শেষ হওয়ার ৩ মিনিট আগে সমতাসূচক গোল করেছিল মোহামেডান, কিন্তু আবাহনী গোলটি বিধিসম্মতভাবে হয়নি দাবি করে বাতিলের চাপ প্রয়োগ করতে থাকে। আধা ঘণ্টা খেলা বন্ধ থাকার নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে আম্পায়ার ম্যাচটি স্থগিত করে দেন। ১-১ গোলে অমীমাংসিত থাকা ম্যাচটির বাকি অংশটা কবে হবে সেটা অবশ্য নিশ্চিত করে জানাতে পারেনি টুর্নামেন্ট কমিটি। মাওলানা ভাসানী হকি স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচটির ৩৪ মিনিটে রকির গোলে এগিয়ে গিয়েছিল আবাহনী। খেলা শেষ হওয়ার ৩ মিনিট আগে মাসুম গোলটি শোধ করেন, কিন্তু আবাহনী খেলোয়াড়দের দাবি হলো বলটি গোলে ঢুকেছে আবাহনীর খেলোয়াড় খোকনের স্টিকে লেগে, মাসুমের স্টিকে বল লাগেনি। হকির আইনানুযায়ী বৈধ গোল হতে হলে ডি বক্সের ভেতর গোল করা দলের কারো স্টিকে বল লাগতে হবে। আর তাই এক্ষেত্রে ডি'র বাইরে থেকে আসা বলটিতে যদি মাসুমের স্টিকের ছোঁয়া না লাগে তাহলে সেটা গোল হয় না। আবাহনী সে দাবিই করেছিল এবং দাবিটার ভাষা বেশ আক্রমণাত্মক হওয়ায় খেলা বন্ধ থাকে ৩০ মিনিট। তারপর আম্পায়ার নিরাপত্তার কারণ দেখিয়ে ম্যাচ স্থগিতের ঘোষণা দেন। ''ম্যাচের বাকি অংশ পরে কোনো এক সময়ে হবে, কারণ আম্পায়ার গোলাম কিবরিয়া নিরাপত্তার অভাবের কারণে আর খেলা চালাতে পারেননি''- জানিয়েছেন আরেক আম্পায়ার লতিফুর রহমান। লিগ কমিটির সেক্রেটারি এহতেশাম সুলতান অবশ্য নিশ্চিত করে বলতে পারেননি, ম্যাচের বাকি অংশটা কখন হবে। যেমন তিনি এটাও জানাতে পারেননি, বৃহস্পতিবার নির্ধারিত ঊষা ক্রীড়াচক্র এবং সোনালী ব্যাংকের ম্যাচটি নির্ধারিত সময়ে হবে কিনা! বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআর/এমএম/২২১৫ঘ.