২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শেষ মিনিটের আত্মঘাতী গোলে ড্র করলো চেলসি

খেলাটা যখন গড়িয়েছে, তখনও হাসি ছিল লিভারপুল সমর্থকদের মনে। তখনও যে জয়ের পথেই ছিল অলরেডরা! কিন্তু সেই হাসি মুছে গেছে ইনজুরি সময়ে জন আর্নি রিজের আত্মঘাতী গোলে। ওই গোলে শুধু জয় বঞ্চিতই হয়নি লিভারপুল, মঙ্গলবার রাতে তাদেরই মাঠে চ্যাম্পিয়নস লিগ সেমিফাইনাল প্রথম লেগের ম্যাচটি ১-১ গোলে ড্র করে একটু এগিয়ে গেছে চেলসি। প্রতিপক্ষের মাঠে গোল করার সুবিধা নিয়েই দ্বিতীয় লেগ খেলতে নামবে তারা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Apr 2008, 03:46 AM

Updated : 26 Aug 2022, 01:45 PM

লিভারপুল, এপ্রিল ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডট কম/রয়টার্স)--- খেলাটা যখন গড়িয়েছে, তখনও হাসি ছিল লিভারপুল সমর্থকদের মনে। তখনও যে জয়ের পথেই ছিল অলরেডরা! কিন্তু সেই হাসি মুছে গেছে ইনজুরি সময়ে জন আর্নি রিজের আত্মঘাতী গোলে। ওই গোলে শুধু জয় বঞ্চিতই হয়নি লিভারপুল, মঙ্গলবার রাতে তাদেরই মাঠে চ্যাম্পিয়নস লিগ সেমিফাইনাল প্রথম লেগের ম্যাচটি ১-১ গোলে ড্র করে একটু এগিয়ে গেছে চেলসি। প্রতিপক্ষের মাঠে গোল করার সুবিধা নিয়েই দ্বিতীয় লেগ খেলতে নামবে তারা। চেলসির বিপক্ষে সেমিফাইনাল মানেই লিভারপুলের জয়, এই ম্যাচেও যেন তারই পুনরাবৃত্তি হতে যাচ্ছিল। বিরতির তিন মিনিট আগে ডাচ স্ট্রাইকার ডার্ক কুইটের দেওয়া গোলে জয়ের স্বপ্নই দেখছিল তারা। চেলসির গোলকিপার পেত্র চেক অনেকগুলো দুর্দান্ত সেভ না করলে ব্যবধানটা আরো বাড়তেও পারতো। কিন্তু রিজের ওই ভুলে শেষ পর্যন্ত ব্লুজরাই ঘরে ফিরেছে হাসিমুখে! বিডিনিউজ টোয়েন্টিফোর ডট কম/এসএইচ/১০০৫ ঘ.