২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মঙ্গলবার চেলসি-লিভারপুল, বুধবার ম্যানচেস্টার-বার্সেলোনা

এবারের চ্যাম্পিয়নস লিগ সেমিফাইনাল পর্যায়ে এসে প্রায় ইংলিশ প্রিমিয়ার লিগ হয়ে গেছে। বুধবারের পর 'প্রায়' শব্দটা আর ব্যবহার না করার কথাও ভাবতে হতে পারে, যদি, ন্যু ক্যাম্পে পড়তি ফর্মের সুযোগ নিয়ে বার্সেলোনার বিপক্ষে চ্যাম্পিয়নস লিগ সেমিফাইনালের প্রথম লেগে বড় জয় পেয়ে যায় ম্যানচেস্টার ইউনাইটেড।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Apr 2008, 12:06 PM

Updated : 26 Aug 2022, 01:44 PM

লন্ডন/মাদ্রিদ, ২২ এপ্রিল (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- এবারের চ্যাম্পিয়নস লিগ সেমিফাইনাল পর্যায়ে এসে প্রায় ইংলিশ প্রিমিয়ার লিগ হয়ে গেছে। বুধবারের পর 'প্রায়' শব্দটা আর ব্যবহার না করার কথাও ভাবতে হতে পারে, যদি, ন্যু ক্যাম্পে পড়তি ফর্মের সুযোগ নিয়ে বার্সেলোনার বিপক্ষে চ্যাম্পিয়নস লিগ সেমিফাইনালের প্রথম লেগে বড় জয় পেয়ে যায় ম্যানচেস্টার ইউনাইটেড। তার আগে মঙ্গলবার আরেক সেমিফাইনাল শুরু হবে অ্যানফিল্ডে, লিভারপুল-চেলসির প্রথম লেগ ম্যাচ দিয়ে। লিভারপুল-চেলসি ম্যাচ মানেই হাড্ডাহাড্ডি লড়াই আর গত চার মৌসুমে এ লড়াই দেখা যাচ্ছে খুব বেশি বেশি করে। মঙ্গলবার চার বছরে ১৯তম বারের মতো মুখোমুখি হবে তারা। 'অল রেডস' লিভারপুল, নাকি 'দ্য ব্লুজ' চেলসি - কারা উঠবে ফাইনালে? এ প্রশ্নের জবাব তো এ ম্যাচেই পাওয়া যাবে না, শুধু এটুকু বলে দেয়া যায়, লিভারপুল চাইবে এমন জয় পেতে যাতে আগামী বুধবার দ্বিতীয় লেগ খেলতে স্ট্যামফোর্ড ব্রিজে যাওয়া যায় নিশ্চিন্তে। আর চেলসি যে চাইবে রাফায়েল বেনিটেজের দলের হিসেব শুরুতেই উল্টে দিতে তাতে আর সন্দেহ কী! হিসেব উল্টে দেয়ার সামর্থ চেলসির আছেও। ইংলিশ প্রিমিয়ার লিগের পয়েন্ট তালিকায় এ মুহুর্তে তারা যেখানে দু নম্বরে, লিভারপুল সেখানে পড়ে আছে চার নম্বরে। সে হিসেবে ফেবারিট ধরা গেলেও চ্যাম্পিয়ন্স লিগের অতীত উল্টো আন্ডারডগ বানিয়ে দিচ্ছে তাদের। গত চার মৌসুমে এ আসরের এ পর্যায়ে তিনবার মুখোমুখি হয়ে লিভারপুলের কাছে শেষ দুবার হেরেছে চেলসি। সুতরাং আব্রামোভিচের দলের জন্য এ ম্যাচ প্রতিশোধের মিশন। সে মিশনে জিতলে রেকর্ড বইয়ে নতুন কিছু লেখার সুযোগটা থাকবে। পুরোনো যা লেখা তাতে শুধু হতাশারই চিত্র। গত চারটি চ্যাম্পিয়ন্স লিগেরই সেমিফাইনালে উঠেছে চেলসি, কিন্তু একবারও ফাইনালে উঠতে পারেনি। দেখা যাক পঞ্চমবারের চেষ্টায় তারা সফল হয় কি-না! চেলসি-লিভারপুল ম্যাচে যেভাবে সা