২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাফুফের নির্র্বাচনমুখী ১৩ জনের পদত্যাগপত্র গৃহীত হয়নি

বাফুফের বর্তমান কমিটির নির্বাচনে অংশ নিতে যাওয়া ১৩ সদস্যের পদত্যাগপত্র গৃহীত হয়নি। ফিফার নির্দেশ মেনেই বাফুফে সভাপতি এস এ সুলতান তাদের পদত্যাগপত্র গ্রহন করেননি। মানে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মঞ্জুর হোসেন মালু, তিন সহ-সভাপতি মনির আহমেদ, সিরাজুল ইসলাম বাচ্চু ও আব্দুর রহিম এবং বাকি ১০ সাধারণ সদস্যের বাফুফেতে কার্যক্রম চালাতে কোনো বাধা নেই।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Apr 2008, 02:29 PM

Updated : 26 Aug 2022, 01:44 PM

ঢাকা, এপ্রিল ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--- বাফুফের বর্তমান কমিটির নির্বাচনে অংশ নিতে যাওয়া ১৩ সদস্যের পদত্যাগপত্র গৃহীত হয়নি। ফিফার নির্দেশ মেনেই বাফুফে সভাপতি এস এ সুলতান তাদের পদত্যাগপত্র গ্রহন করেননি। মানে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মঞ্জুর হোসেন মালু, তিন সহ-সভাপতি মনির আহমেদ, সিরাজুল ইসলাম বাচ্চু ও আব্দুর রহিম এবং বাকি ১০ সাধারণ সদস্যের বাফুফেতে কার্যক্রম চালাতে কোনো বাধা নেই। গত শনিবার বাফুফের ক্ষয়িষ্ণু ১৮ জনের কমিটির ১৩ জন পদত্যাগ পত্র জমা দিয়েছিলেন বাফুফে সভাপতি এস এ সুলতানের কাছে। পদত্যাগে নিজেদের অনাগ্রহ থাকলেও এএফসি সাধারণ সম্পাদক দাতো পলমনি তুলেছিলেন নৈতিকতার প্রশ্ন। তার মত ছিল বাফুফের বর্তমান কমিটিতে থেকে আগামী কমিটির জন্য নির্বাচনে নামাটা মোটেও শোভন নয়। তার সঙ্গে পরে যোগ হয়েছে একটি মারাত্মক ভয়। কমিটিতে থাকলে ভোটাধিকার থাকবে না --- গঠনতন্ত্রে এমন ধারা আবিস্কৃত হওয়ার পর নির্বাচনমুখী ওই ১৩ জন পদত্যাগে আর দেরী করেননি। তারপরও বাফুফের পক্ষ থেকে ফিফার কাছে এ সম্পর্কে ব্যাখ্যা চাওয়া হয়। সোমবার তার জবাব হাতে পেয়ে বাফুফে সভাপতি বলেছেন, "ফিফা বলেছে, বার্ষিক সাধারণ সভার পর নির্বাচন কমিশনকে দায়িত্ব বুঝিয়ে দিলেই হবে। অর্থাৎ ভোটাভুটি শুরু হওয়ার আগে আগে দায়িত্ব থেকে অব্যাহতি নিতে হবে, নইলে ভোটাধিকার থাকবে না। সেজন্যই আমি তাদের পদত্যাগপত্র গ্রহণ করছি না।" আগামী ২৮ এপ্রিল সকালে বার্ষিক সাধারণ সভার পর দুপুর ২টা থেকে ভোটগ্রহন শুরু হয়ে চলবে ৬ টা পর্যন্ত। অর্থাৎ ফিফার ব্যাখ্যা অনুযায়ী ২ টার আগেই বর্তমান কমিটি দায়িত্ব বুঝিয়ে দেবে নির্বাচন কমিশনের কাছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসবি/এমএম/২০২৫ঘ.