২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মোহামেডান ও সোনালী ব্যাংক ক্লাব কাপ হকির সেমিফাইনালে

মোহামেডান ও সোনালী ব্যাংক ক্লাব কাপ হকির সেমিফাইনালে উঠেছে। রোববার মাওলানা ভাসানী হকি স্টেডিয়ামে মোহামেডান ২-১ গোলে মেরিনার্সকে হারিয়ে এ গ্র"পের চ্যাম্পিয়ন হিসেবে সেমিফাইনালে উঠেছে। অন্য ম্যাচে সোনালী ব্যাংক ৬-১ গোলে সাধারণ বীমাকে হারিয়ে গ্র"প রানার্স আপ হয়ে সেমিফাইনালে উঠেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Apr 2008, 04:55 PM

Updated : 26 Aug 2022, 01:44 PM

ঢাকা, এপ্রিল ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--- মোহামেডান ও সোনালী ব্যাংক ক্লাব কাপ হকির সেমিফাইনালে উঠেছে। রোববার মাওলানা ভাসানী হকি স্টেডিয়ামে মোহামেডান ২-১ গোলে মেরিনার্সকে হারিয়ে এ গ্র"পের চ্যাম্পিয়ন হিসেবে সেমিফাইনালে উঠেছে। অন্য ম্যাচে সোনালী ব্যাংক ৬-১ গোলে সাধারণ বীমাকে হারিয়ে গ্র"প রানার্স আপ হয়ে সেমিফাইনালে উঠেছে। মেরিনার্সের বিপক্ষে আরিফুলের হক প্রিন্সের দুই গোলে সেমিফাইনাল নিশ্চিত করেছে মোহামেডান। ম্যাচের ১২ ও ৪৪ মিনিটে গোল দুটো করেছেন তিনি। অন্য ম্যাচে সোনালী ব্যাংক প্রথমার্ধে ৪-০ গোলে এগিয়ে যায় সাধারণ বীমার বিপক্ষে। নাদের দুই গোল এবং রিমন ও চন্দন একটি করে গোল করেছেন। দ্বিতীয়ার্ধে বীমার শুভ এক গোল শোধ করলেও চন্দন আরো দুটো গোল করে ব্যাংকের সেমিফাইনাল নিশ্চিত করেছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসবি/২২৪৩ঘ.