২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দীর্ঘ রোগভোগের পর মারা গেলেন সেতারা বেগম

এক সময়ের কৃতী সাঁতারু সেতারা বেগম বিদায় নিয়েছেন এই ধরাধাম থেকে। দীর্ঘদিন রোগভোগের পর রোববার সন্ধ্যা সাড়ে ৭ টায় বারডেম হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Apr 2008, 04:36 PM

Updated : 26 Aug 2022, 01:44 PM

ঢাকা, এপ্রিল ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--- এক সময়ের কৃতী সাঁতারু সেতারা বেগম বিদায় নিয়েছেন এই ধরাধাম থেকে। দীর্ঘদিন রোগভোগের পর রোববার সন্ধ্যা সাড়ে ৭ টায় বারডেম হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। ডায়াবেটিসে আক্রান্ত সিতারা বেগম সেই জানুয়ারিতে ভর্তি হয়েছিলেন বারডেমে হাসপাতালে। তখনই তার কিডনী দুটো প্রায় বিকল হয়ে গিয়েছিল। বাকশক্তি হারিয়ে ফেলেছিলেন ব্রেনস্ট্রোকে। এই অবস্থায় চিকিৎসা চললেও মৃত্যুর দুয়ার থেকে এই সাঁতারুকে ফেরানো কঠিন। পৃথিবীর মায়া ত্যাগ করে চলে যেতে হয়েছে মাত্র ৪৩ বছর বয়সে। যাওয়ার সময় কাছে পাননি অতি আপনজনদের। স্বামী থাকেন বিদেশে। ভাই-বোনরাও ছিলেন না কাছে। অসহায়ের আর্তি নিয়ে উপস্থিত ছিল অষ্টম শ্রেনীতে পড়