ঢাকা, এপ্রিল ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--- গতবারের যুগ্ম লিগ চ্যাম্পিয়ন ঊষা ও আবাহনী একই দিনে ক্লাব কাপ হকির সেমিফাইনাল নিশ্চিত করেছে। শনিবার ঊষা ৬-১ গোলে বাংলাদেশ স্পোর্টিংকে এবং আবাহনী ২-০ গোলে হারিয়েছে অ্যাজাক্সকে। এই জয়ের পর ৯ পয়েন্ট করে নিয়ে দুদলই "বি" গ্র"পের শীর্ষে অবস্থান করছে যৌথভাবে। গ্র"পের শেষম্যাচে দুদল মুখোমুখি হওয়ার পর গ্র"প চ্যাম্পিয়ন নিশ্চিত হবে।
মাওলানা ভাসানী স্টেডিয়ামে অনুষ্ঠিত প্রথম ম্যাচে ঊষা ক্রীড়া চক্র প্রথমার্ধেই ৩-০ গোলে এগিয়ে যায় বাংলাদেশ স্পোর্টিংয়ের বিপক্ষে। প্রথম মিনিটে এবং নবম মিনিটে দুটো গোল করে ঊষাকে এগিয়ে নেন জাতীয় দলের সাবেক স্ট্রাইকার রফিকুল ইসলাম কামাল। ২৭ মিনিটে মাকসুদুল আলম হাবুল করেন তৃতীয় গোল। তারপর ইমরান আহমেদ রুবেলের দুগোলে তারা ৫-০ গোলে যায়। ৫২ জাহিদুল ইসলাম রাজন দলের পক্ষে ষষ্ঠ গোল করলেও তার আগে একটি গোল শোধ করেছেন বাংলাদেশ স্পোটিংয়ের আব্দুর রহমান।
দ্বিতীয় ম্যাচে মাহমুদুর রহমান শুভর দুই গোলে জিতেছে আবাহনী। অ্যাজাক্সের বিপক্ষে গোল দুটি করেছেন তিনি ২৮ ও ৫৭ মিনিটে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসবি/২০৫৬ঘ.
bdnews24