মাদ্রিদ, এপ্রিল ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডট কম/রয়টার্স)- স্প্যানিশ প্রিমেরা লিগায় বার্সেলোনার শিরোপা পুনরুদ্ধারের স্বপ্ন আরেকটি ধাক্কা খেয়েছে শনিবার। রিক্রিয়েটিভো হেলভার সঙ্গে ২-২ গোলে ড্র করে আরো পিছিয়ে পড়েছে তারা।
৬ ম্যাচ বাকি থাকতে শীর্ষে থাকা রিয়াল মাদ্রিদের সঙ্গে ক্যাটালানদের ব্যবধান এখন ৬ পয়েন্ট, তবে রোববার রিয়াল যদি মুর্সিয়াকে হারাতে পারে তাহলে সেটা হয়ে যাবে ৯।
শনিবারের ম্যাচে দুই অর্ধের শুরুতে স্যামুয়েল ইতো দুবার এগিয়ে নিয়েছিলেন বার্সাকে। কিন্তু দুবারই সেই গোল শোধ করে দিয়েছেন রিক্রিয়েটিভোর আর্জেন্টাইন স্ট্রাইকার মার্কো রুবেন। যদিও হেড থেকে করা তার দুটি গোলের প্রথমটি নিয়ে বিতর্ক আছে
bdnews24