২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অমল জিতেছেন, হেরেছেন শিবুলাল

ডেভিস কাপ এশিয়া-ওশেনিয়া অঞ্চলের খেলায় সৌদি আরবের বিপক্ষে অমল রায় জিতলেও হেরেছেন শিবুলাল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Apr 2008, 01:51 PM

Updated : 26 Aug 2022, 01:42 PM

ঢাকা, এপ্রিল ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--- ডেভিস কাপ এশিয়া-ওশেনিয়া অঞ্চলের খেলায় সৌদি আরবের বিপক্ষে অমল রায় জিতলেও হেরেছেন শিবুলাল। ব্র"নাইয়ে হাসান আল বালকিয়া ন্যাশনাল স্পোর্টস কমপ্লেক্সে শনিবার চতুর্থ দিনে অনুষ্ঠিত এশিয়া-ওশেনিয়া অঞ্চলের চার নম্বর গ্র"পের খেলায় সৌদি আরবের প্রতিযোগীকে ৪-৬, ৬-৩ ও ৬-১ গেমে হারিয়েছেন অমল রায়। অন্য এককে শিবুলাল হেরেছেন ৪-৬ ও ৪-৬ গেমে। এককে হার-জিত সমান হওয়ায় দ্বৈতের ফলাফলের ওপর নির্ভর করবে চূড়ান্ত ফল। ফেডারেশনসূত্রে জানা গেছে দ্বৈতে বাংলাদেশের হয়ে খেলবেন অমল ও রাজু। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসবি/এমএম/১৯৫০ঘ.