২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এসি মিলানের পথে এক ধাপ এগোলেন রোনালদিনিয়ো

এ মৌসুমটা রোনালদিনিয়োর জন্য একেবারেই হতাশায় ভরা। বাজে ফর্ম ও ইনজুরির কারণে বার্সেলোনার হয়ে তেমন মাঠে নামার সুযোগ পাননি। মরার ওপর খাঁড়ার ঘায়ের মতো সর্বশেষ পায়ের ইনজুরিতে এ মৌসুমের বাকি সময়ে মাঠের বাইরে থাকতে হবে। বেশ কিছু দিন ধরে ধরে গুঞ্জন ছিল রোনালদিনিয়ো নাকি বার্সেলোনা ছেড়ে এসি মিলানে যাচ্ছেন। গুঞ্জনটা মিথ্যা নয়। কারণ মিলানের সঙ্গে প্রাথমিক চুক্তিতে সম্মত হয়েছেন দু বারের ফিফা বর্ষসেরা ফুটবলার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Apr 2008, 11:31 AM

Updated : 26 Aug 2022, 01:42 PM

মিলান, ১২ এপ্রিল (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- এ মৌসুমটা রোনালদিনিয়োর জন্য একেবারেই হতাশায় ভরা। বাজে ফর্ম ও ইনজুরির কারণে বার্সেলোনার হয়ে তেমন মাঠে নামার সুযোগ পাননি। মরার ওপর খাঁড়ার ঘায়ের মতো সর্বশেষ পায়ের ইনজুরিতে এ মৌসুমের বাকি সময়ে মাঠের বাইরে থাকতে হবে। বেশ কিছু দিন ধরে ধরে গুঞ্জন ছিল রোনালদিনিয়ো নাকি বার্সেলোনা ছেড়ে এসি মিলানে যাচ্ছেন। গুঞ্জনটা মিথ্যা নয়। কারণ মিলানের সঙ্গে প্রাথমিক চুক্তিতে সম্মত হয়েছেন দু বারের ফিফা বর্ষসেরা ফুটবলার। ইতালির বহুল প্রচারিত ক্রীড়াদৈনিক 'গ্যাজেত্তা দেল্লো স্পোর্ত'কে রোনালদিনিয়োর ভাই ও এজেন্ট রবার্তো ডি অ্যাসিস জানিয়েছেন, "প্রাথমিকভাবে রোনালদিনিয়ো ও মিলান চুক্তিতে আবদ্ধ হয়েছে।" গ্যাজেত্তাই জানিয়েছে চুক্তির মেয়াদ ২০১২ সাল পর্যন্ত। এবং প্রত্যেক বছরের জন্য চুক্তির পরিমাণ ৮০ লাখ ইওরো বা এক কোটি ২৬ লাখ মার্কিন ডলার। মিলানের প্রধান নির্বাহী আদ্রিয়ানো গ্যালিয়ানিও নিশ্চিত করেছেন খবরটা,"তার (রোনালদিনিয়োর) সঙ্গে আমাদের একটা চুক্তি হয়েছে। এখন বার্সেলোনার সঙ্গে চুক্তিতে পৌঁছাতে হবে। আমাদের আরেকটু সময় দিন।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএআর/এমএম/