২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আর্জেন্টিনাকে প্রায় ছুঁয়ে ফেলেছে ব্রাজিল, বাংলাদেশ ১৮০ নম্বর

তালিকায় ২০২ সর্বনিম্ন স্থান। মন্তসেরাত, আরুবা'র মতো স্বনামে অখ্যাত (!) ৫টি দেশের হাড্ডাহাড্ডি লড়াই সেখানে। লড়াইয়ে সবাই সমানে সমান, অর্থাৎ ফিফা র‌্যাঙ্কিংয়ে নিচের দিক থেকে তারা সবাই সেরা! খুব স্বাভাবিক নিয়মেই সেদিকে কারো নজর নেই। সবার নজর ওপরের দিকে। সেখানে সেরা আর্জেন্টিনাকে ছুঁই ছুঁই করে দ্বিতীয় স্থানে তাদেরই চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Apr 2008, 01:13 PM

Updated : 26 Aug 2022, 01:41 PM

জুরিখ, ৯ এপ্রিল (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- তালিকায় ২০২ সর্বনিম্ন স্থান। মন্তসেরাত, আরুবা'র মতো স্বনামে অখ্যাত (!) ৫টি দেশের হাড্ডাহাড্ডি লড়াই সেখানে। লড়াইয়ে সবাই সমানে সমান, অর্থাৎ ফিফা র‌্যাঙ্কিংয়ে নিচের দিক থেকে তারা সবাই সেরা! খুব স্বাভাবিক নিয়মেই সেদিকে কারো নজর নেই। সবার নজর ওপরের দিকে। সেখানে সেরা আর্জেন্টিনাকে ছুঁই ছুঁই করে দ্বিতীয় স্থানে তাদেরই চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিল। আর বাংলাদেশ? উপমহাদেশের ফুটবলে একসময়ের বেশ তাচ্ছিল্যের নাম মালদ্বীপ (১৫৯), শ্রীলঙ্কা (১৬০), পাকিস্তান (১৬১), মায়ানমারের (১৬৪) চেয়ে অনেক পিছিয়ে প্রায় তলানির কাছাকাছি। বুধবার প্রকাশিত ফিফা র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশের নাম আছে ১৮০ নম্বরে! সর্বশেষ র‌্যাঙ্কিংয়ে ১৬০ নম্বরে ছিল বাংলাদেশ। গত মাসে এক প্রীতি ম্যাচে মিসরকে ২-০ গোলে হারানোয় টানা সাত মাসের মতো র‌্যাঙ্কিংয়ের শীর্ষস'ান ধরে রেখেছে আর্জেন্টিনা। তবে পাঁচ বারের বিশ্বকাপ চ্যাম্পিয়ন ব্রাজিল প্রীতি ম্যাচে অপেক্ষাকৃত শক্তিশালী প্রতিপক্ষ সুইডেনকে ১-০ গোলে হারিয়ে তাদের প্রায় ছুঁয়ে ফেলেছে। আর্জেন্টিনার চেয়ে মাত্র ১০ পয়েন্ট পিছিয়ে আছে তারা। এমনিতে প্রথম সাতটি স্থানে কোনো অদল-বদল হয়নি। গত মার্চে পর্তুগালকে প্রীতি ম্যাচে ২-১ গোলে হারানোয় দু' ধাপ এগিয়ে নিজেদের সর্বোচ্চ র‌্যাঙ্কিং ৮-এ উঠে এসেছে গ্রীস। পর্তুগাল ৮ থেকে চলে গেছে ৯-এ। এশিয়া অঞ্চলের ফুটবলশক্তিগুলোর মধ্যে সবচেয়ে এগিয়ে ইসরায়েল, ২০ নাম্বারে। তাদের চেয়ে ১৬ ধাপ পেছনে জাপান (৩৬)। এরপর ইরান (৫১), সৌদি আরব (৫৪), ইরাক (৭০) আর চীনকে (৮২) ডিঙ্গিয়ে ৫০-এর মধ্যে আছে শুধু দক্ষিণ কোরিয়া (৫০)। দক্ষিণ এশিয়ার দেশগুলো বরাবরই র‌্যাঙ্কিংয়ে একশ'র অনেক নিচে থাকে। এবারও সে নিয়মের ব্যতিক্রম হয়নি। তালিকায় সবচেয়ে সম্মান পাওয়া দক্ষিণ এশীয় দেশ ভারত। তারা আছে ১৫৪ নম্বরে। ২০ ধাপ পিছিয়ে বাংলাদেশের কী অবস্থা তা তো বলাই হয়েছে। ১৮০ নাম্বারে দাঁড়িয়েও বাংলাদেশ কিন্তু সান্ত্বনা হিসেবে এ অঞ্চলের নেপাল (১৮৩), আফগানিস্তান (১৯৬) আর ভুটানকে (২০০) এখনো নিচে দেখতে পাচ্ছে। এ সান্ত্বনাটুকুও বেশিদিন থাকবে তো! ফিফা র‌্যাঙ্কিংয়ের শীর্ষ দশ ১. আর্জেন্টিনা ২. ব্রাজিল ৩. ইতালি ৪. স্পেন ৫. জার্মানি ৬. চেক রিপাবলিক ৭. ফ্রান্স ৮. গ্রীস ৯. পর্তুগাল ১০.নেদারল্যান্ড ফিফা ডটকম-এর সহায়তায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসি/এমএম/১৮৪০ঘ.