ঢাকা, এপ্রিল ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--- এএফসি প্রেসিডেন্টস কাপের আবাহনী গ্র"পের ভেন্যু বিষয়ক সিদ্ধান্ত হয়নি এখনো। এএফসি এপ্রিলে আয়োজনের নতুন প্রস্তাব দিলেও বাফুফে তাতে অপারগতা প্রকাশ করেছে।
বাফুফের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মঞ্জুর হোসেন মালু জানিয়েছেন,''২০-২৪ এপ্রিল এএফসি প্রেসিডেন্টস কাপের 'এ' গ্র"পের খেলা ঢাকায় আয়োজনের প্রস্তাব দিয়েছে। কিন্তু এই মাসে বাফুফে নির্বাচনের কারণে সেটা সম্ভব নয় বলে জানিয়ে দিয়েছি আমরা।"
এএফসি প্রেসিডেন্টস কাপের 'এ' গ্র"পের মূল ভেন্যু ছিল নেপাল। রাজনৈতিক অস্থিরতার কারণে তারা অনীহা প্রকাশ করলে বাংলাদেশকে আয়োজন করতে বলে এএফসি। তারা ২৫-২৯ মে প্রস্তাব করলেও বাফুফে তাতে রাজি হয়নি। নিজেদের আন্তর্জাতিক ম্যাচের সূচী মাথায় রেখে বাফুফে ২০-২৪ মে'র প্রস্তাব দিয়েছিল।
কিন্তু তাতে সম্মতি নেই এএফসির। গত সোমবার বাফুফেকে এই সিদ্ধান্ত জানিয়ে তারা বিকল্প প্রস্তাব দিয়েছে ২০ থেকে ২৪ এপ্রিল ঢাকায় অয়োজনের জন্য। এই সূচীতেই নেপালে হওয়ার কথা ছিল এএফসি প্রেসিডেন্টস কাপে আবাহনীর গ্র"পের খেলা। ২৮ এপ্রিল বাফুফে নির্বাচন বলে এই বিকল্প প্রস্তাবও নিতে পারছে না বাফুফে, যা মঙ্গলবার এএফসিকে জানিয়ে দেওয়া হয়েছে।
'এ' গ্র"পে ঢাকা আবাহনীর সঙ্গে আছে তাজিকিস্তানের রেগার তাদাজ, নেপাল পুলিশ ও পাকিস্তান ওয়াপদা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসবি/এমএম/১৯৩০ঘ.
bdnews24