ঢাকা, এপ্রিল ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)---- সেনাবাহিনীর আধিপত্য দিয়েই শেষ হয়েছে ইয়ংওয়ান ৩৩তম জাতীয় অ্যাথলেটিকস। ৩৬ ইভেন্টের এই প্রতিযোগিতায় ১৩টি সোনা, ১২টি রুপা ও ৯টি ব্রোঞ্জ জিতে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। ৫টি করে সোনা ও রুপা জিতে দ্বিতীয় স্থানে আছে বিকেএসপি। তৃতীয় বাংলাদেশ আনসারের সংগ্রহ ৫টি সোনা, ৪টি রুপা ও ৫টি ব্রোঞ্জ।
সোমবার শেষদিনে ২০টি ইভেন্ট হলেও রেকর্ড হয়েছে কেবল একটি, পুরুষদের হাই জাম্পে বিকেএসপির সজিব হোসেন ২.০৩ মিটার লাফিয়ে আগের রেকর্ড (২.০২ মিটার) ভেঙ্গে নতুন রেকর্ড করে সোনা জিতেছেন। সব মিলিয়ে তিনটে রেকর্ডের এই প্রতিযোগিতার সমাপ্তি টেনেছেন বাংলাদেশ অ্যাথলেটিক ফেডারেশনের সভাপতি এ এস এম আলী কবীর, সেনাবাহিনীর হাতে চ্যাম্পিয়ন ট্রফি তুলে দিয়ে।
শেষদিনের আকর্ষণ ছিল ২০০ মিটার
bdnews24