২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মঙ্গলবার জাতীয় ক্রীড়া পুরষ্কার বিতরণী অনুষ্ঠান

মঙ্গলবার ঢাকায় ওসমানী স্মৃতি মিলনায়তনে প্রথিতযশা দশ ক্রীড়াবিদের হাতে ২০০৭ সালের জাতীয় ক্রীড়া পুরস্কার তুলে দেবন প্রধান উপদেষ্টা ফখরুদ্দীন আহমদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Apr 2008, 03:53 PM

Updated : 26 Aug 2022, 01:40 PM

ঢাকা, এপ্রিল ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--- মঙ্গলবার ঢাকায় ওসমানী স্মৃতি মিলনায়তনে প্রথিতযশা দশ ক্রীড়াবিদের হাতে ২০০৭ সালের জাতীয় ক্রীড়া পুরস্কার তুলে দেবন প্রধান উপদেষ্টা ফখরুদ্দীন আহমদ। ১৯৭৬ সালে প্রবর্তিত এই রাষ্ট্রীয় পুরস্কারের জন্য এবার অনেক যাচাই-বাছাইয়ের পর ১০ গুনী ক্রীড়াবিদকে পুরস্কৃত করা হয়েছে। তারা হলেন শর্মিলা রায় (অ্যাথলেটিকস), রনজিত দাস (ফুটবল), আমির হোসেন পাটোয়ারী (কাবাডি), লে. কমান্ডার এম আরশাদ (অব.) (সাঁতার), আমিনুল ইসলাম (জুডো), নুরুল ইসলাম (হকি), প্রকৌশলী আবুল হাশেম (ব্যাডমিন্টন), প্রফেসর ডা. রশিদ উদ্দিন আহমদ (বাস্কেটবল), আতউল হক মল্লিক (সংগঠক-মরণোত্তর) ও কাজী আনিসুর রহমান (সংগঠক)। ক্রীড়াক্ষেত্রে বিভিন্নভাবে অবদান রাখা এই ক্রীড়াব্যক্তিত্বদের হাতে সম্মাননা ও নগদ অর্থ তুলে দেবেন প্রধান উপদেষ্টা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসবি/এমএম/২১৫০ঘ.