ঢাকা, এপ্রিল ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--- নতুন কোনো আবিস্কার নেই, পুরনো অ্যাথলেটদের হাতেই উড়ছে দেশের অ্যাথলেটিকসের জীর্ণ ঐতিহ্যের পতাকা। মিশন-ফেরত আবু আব্দুল্লাহ ১৭ বছরের পুরনো রেকর্ড ভেঙ্গে দ্রুততম মানবের মুকুট পড়ে নিয়েছেন নিজের মাথায়। আর টানা চতুর্থ বারের মতো দ্রুততম মানবীর খেতাব জিতেছেন নাজমুন নাহার বিউটি।
রোববার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অ্যাথলেটিকসের জীর্ণ ঐতিহ্যের আরেকটি প্রদর্শনী শুরু হয়েছে ইয়ং ওয়ান ৩৩তম জাতীয় অ্যাথলেটিকসের মাধ্যমে। যার সঙ্গে ওতপ্রোতভাবে সংশ্লিষ্ট থেকেও সাবেক জাতীয় অ্যাথলেট ও কোচ সুফিয়া খাতুনের গলায় ঝড়ছে আক্ষেপ, "অনেক জেলা থেকে অনেক অ্যাথলেট এসেছে কিন্তু অর্থহীন। কারণ কীভাবে শুরু করতে হয়, দৌঁড়াতে হয়-- এসবই জানে না। জেলা-পর্যায়ে অ্যাথলেটিকসের চর্চা না হওয়া, কোচের সংস্পর্শে না আসায় তারা কিছু শিখতে পারেনি। তাই সংখ্যা বাড়লেও মানের কোনো উন্নতি হচ্ছে না।" সুতরাং এই প্রতিযোগিতায় ৪৫০ জন অ্যাথলেট অংশ নিলেও তা দিয়ে উন্নতির গ্রাফ পরিমাপ করা যাবে না। তার আরেকটা প্রমাণ হচ্ছে, বরাবরের মতোই আধিপত্য সেনাবাহিনীর। প্রথম দিনশেষে ৬টি সোনা, ৬টি রূপা ও ৩টি ব্রোঞ্জ জিতে তারা পদক তালিকার শীর্ষে অবস্থান করছে। দ্বিতীয় স্থানে থাকা বিকেএসপির সংগ্রহ ৩ টি সোনা ও ১ টি রূপা।
জেলা পর্যায়ে অ্যাথলেটিকস চর্চার তুলনা করলে নোয়াখালী অনন্য। সেটা আরেকবার প্রমাণিত হয়েছে আবদুল্লাহ-বিউটির দ্রুততম মানব-মানবী হওয়ার মাধ্যমে। নাজমুন নাহার বিউটি নিজের ২০০৬ সালে নিজের গড়া রেকর্ড (১১.৭০সে.) ভেঙ্গে ১১.৬০ সেকেন্ডের নতুন রেকর্ড গড়ে সোনা জিতেছেন। এত সহজে জেতার পর তারও মনে হয়েছে প্রতিদ্বন্দ্বীতার অভাবের কথা বলেছেন, "আমি টানা চারবার ১০০ মিটারে সোনা জিতেছি। আসলে চ্যালেঞ্জ জানানোর মতো কেউ আসছে না। নোয়াখালীর মতো অন্যান্য জেলায় অ্যাথলেটিকস-চর্চা হয় না বলেই ভাল অ্যাথলেট তৈরি হচ্ছে না। আমাদের রফিকুল আক্তার মিলন স্যারের মতো কোচ ক'জন আছে।"
আসলে নিজের খেয়ে বনের মোষ তাড়ানোর মতো সংগঠকের আকাল পড়েছে দেশে। সেই সুযোগে ২০০৫ সাল থেকেই বিউটি দেশের দ্রুততম মানবী। এবং এই ধারা অব্যাহত রেখে বিজেএমসির এই অ্যাথলেট নতুন স্বপ্ন দেখছেন, "আমাদের সাধারণ সম্পাদক শামীম ভাইয়ের ৭ বারের রেকর্ড ভাঙ্গতে চাই আমি।" ৭ বার দ্রুততম মানব হওয়ার অনন্য রেকর্ড গড়া মোশাররফ হোসেন শামীম এখন বাংলাদেশ অ্যাথলেটিকস ফেডারেশনের সাধারণ সম্পাদক।
জাতীয় অ্যাথলেটিকসে তার এত আধিপত্য থাকলেও গত ফেব্র"য়ারিতে ইন্দো-বাংলা গেমসে তিনি ব্যর্থ। পারেননি গত মাসে ভারতে অনুষ্ঠিত সাফ অ্যাথলেটিকসেও। এ নিয়ে বিউটির জবাব হচ্ছে, "ইন্দো-বাংলা গেমসে আমার শুরুটা ভুল হয়েছিল। আর সাফ অ্যাথলেটিকসে আমি ইনজুরিতে ছিলাম।"
সেই তুলনায় দুর্দান্ত প্রতিদ্বন্ধিতা হয়েছে ছেলেদের ১০০ মিটার
bdnews24