২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অনেক অপেক্ষার বাফুফে নির্বাচন ২৮ এপ্রিল

অবশেষে বাফুফে নির্বাচনের তফসিল ঘোষিত হয়েছে। আগামী ২৮ এপ্রিল নির্বাচনের তারিখ নির্দিষ্ট করে নির্বাচন কমিশনও গঠন করা হয়েছে। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের প্লেয়ার্স স্ট্যাটাস কমিটির সেক্রেটারি এম মেজবাহউদ্দিনকে করা হয়েছে প্রধান নির্বাচন কমিশনার। রোববার বাফুফে সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Apr 2008, 04:03 PM

Updated : 26 Aug 2022, 01:40 PM

ঢাকা, এপ্রিল ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--- অবশেষে বাফুফে নির্বাচনের তফসিল ঘোষিত হয়েছে। আগামী ২৮ এপ্রিল নির্বাচনের তারিখ নির্দিষ্ট করে নির্বাচন কমিশনও গঠন করা হয়েছে। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের প্লেয়ার্স স্ট্যাটাস কমিটির সেক্রেটারি এম মেজবাহউদ্দিনকে করা হয়েছে প্রধান নির্বাচন কমিশনার। রোববার বাফুফে সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রধান নির্বাচন কমিশনার এম মেজবাহউদ্দিন এখন বাংলাদেশ সরকারের ডিপার্টমেন্ট অব পেটেন্ট ডিজাইন অ্যান্ড ট্রেডমার্ক-এর সচিব পদে কার্যরত আছেন। কমিশনের অন্য দুই সদস্য হচ্ছেন পাসপোর্ট ও ইমিগ্রেশন পরিচালক মাহফুজুর রহমান সিদ্দিকী এবং জাতীয় ক্রীড়া পরিষদের আইন অফিসার কবিরুল হাসান। তফসিল অনুযায়ী আগামী ১৪ এপ্রিল খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে। তার ওপর আপত্তি ও শুনানি হবে ১৫ ও ১৬ এপ্রিল। তারপর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে ১৭ তারিখ। নির্বাচনের মনোনয়পত্র বিতরণ করা হবে দুদিন-- ১৮ ও ১৯ এপ্রিল এবং জমা দিতে হবে ২০ এপ্রিল। ২১ তারিখ যাচাই-বাছাইয়ের পর প্রত্যাহারের দিন ধার্য করা হয়েছে ২৩ এপ্রিল। তারপর ২৪ এপ্রিল প্রার্থী চূড়ান্তকরণ ও ব্যালট নম্বর দেওয়া হবে। যারা ২৮ এপ্রিলের নির্বাচনে লড়বেন বাফুফের দায়িত্ব নেওয়ার জন্য। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসবি/এমএম/২১৫০ঘ.