ঢাকা, এপ্রিল ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--- বিওএ ক্রীড়া উন্নয়ন তহবিল লটারির প্রথম পুরস্কারের লটারি নম্বরটি হচ্ছে ঘ- ০৪০৩৬৫৪। এই নম্বরধারীরর জন্য পুরস্কার হচ্ছে ঢাকা শহরে একটি ফ্ল্যাট বাড়ি অথবা নগদ ২৫ লাখ টাকা।
বৃহস্পতিবার জাতীয় ক্রীড়া পরিষদ জিমন্যাসিয়ামে লটারির ড্র অনুষ্ঠিত হয়েছে। তাতে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার উপদেষ্টা মোহাম্মদ আনোয়ারুল ইকবাল। উপস্থিত ছিলেন সাবেক সচিব আখতারুজ্জামান, বিআইডব্লটিসি'র চেয়ারম্যান আলী কবির এবং বিওএ লটারি শাখার পরিচালক উইং কমান্ডার (অব.) মহিউদ্দিন আহমেদ।
দ্বিতীয় পুরস্কারের (৪, ৫০,০০০ টাকা) লটারি নম্বর : ঝ-০৫৫৯৬৬৯
তৃতীয় পুরস্কারের (১,০৫,০০০ টাকা) লটারি নম্বর : ঙ-০১২৬৯৮৫
>>লটারির ফলাফল
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসবি/এমএম/২০৩০ঘ.
bdnews24