২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আবাহনীর ৫ ফুটবলার যোগ দিয়েছেন ক্যাম্পে

অবশেষে জাতীয় দলের প্রশিক্ষণ ক্যাম্পে যোগ দিয়েছেন আবাহনীর খেলোয়াড়রা। ফলে ডাক পাওয়া ২৮ জনের মধ্যে ৩ জন বাদে বাকি সবাই-ই এখন ক্যাম্পে। গত ২৭ মার্চ থেকে বাংলাদেশ ফুটবল দলের প্রশিক্ষণ ক্যাম্প শুরু হলেও তাতে অনুপস্থিত ছিলেন আবাহনীর খেলোয়াড়রা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Mar 2008, 02:29 PM

Updated : 26 Aug 2022, 01:38 PM

ঢাকা, মার্চ ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--- অবশেষে জাতীয় দলের প্রশিক্ষণ ক্যাম্পে যোগ দিয়েছেন আবাহনীর খেলোয়াড়রা। ফলে ডাক পাওয়া ২৮ জনের মধ্যে ৩ জন বাদে বাকি সবাই-ই এখন ক্যাম্পে। গত ২৭ মার্চ থেকে বাংলাদেশ ফুটবল দলের প্রশিক্ষণ ক্যাম্প শুরু হলেও তাতে অনুপস্থিত ছিলেন আবাহনীর খেলোয়াড়রা। প্রাথমিক ক্যাম্পে ডাক পাওয়া ২৮ জনের মধ্যে আবাহনীর ৬ জন-- বিপ্লব, এমিলি, জাহেদ পারভেজ, উজ্জ্বল, ওয়ালী ফয়সাল ও আবুল হোসেন। তারা ব্যস্ত ছিলেন ক্লাব প্র্যাকটিসে, কারণ আগামী মাসেই আবাহনীর নেপালে প্রেসিডেন্টস কাপ খেলতে যাওয়ার কথা। যদিও নেপালের অপারগতায় তা এখন মে মাসে পুর্ননির্ধারিত হওয়ার সম্ভাবনা বেশি। কিন্তু সোমবার জাতীয় দলের কোচ আবু ইউসুফ জানিয়েছেন, "আবুল ছাড়া আবাহনীর বাকি পাঁচজন আজ থেকে ক্যাম্পে যোগ দিয়েছে। তবে এখনো ৩ জন যোগ দেয়নি। আগামীকাল (মঙ্গলবার) বিকেএসপির উদ্দেশ্যে রওনা হওয়া পর্যন্ত তাদের জন্য অপেক্ষা করবো, নইলে অন্য ব্যবস্থা নেওয়া হবে ?" ক্যাম্পে যোগ না দেওয়া তিনজন হলেন আবাহনীর আবুল, মোহামেডানের জাহিদ হোসেন ও জুমরাতুল হোসেন মিঠু। তাদের সম্পর্কে কোচের ধারণা, "তাদের বোধহয় শারীরিক সমস্যা আছে। নইলে প্রথম দিন ক্যাম্পে যোগ দিয়ে তারা কোনো কিছু না জানিয়ে আসা বন্ধ করে দেবে কেন।" প্রথমে কক্সবাজারে ক্যাম্প করার কথা বলা হলেও এখন আবার সেই বিকেএসপিতেই ছুটছে বাংলাদেশ দল। এএফসি চ্যালেঞ্জ কাপ (৫-১০ মে) ও সাফ চ্যাম্পিয়নশিপের (৩-১৪ জুন) জন্য মঙ্গলবার থেকে জাতীয় দলের আবাসিক ক্যাম্প শুরু হবে বিকেএসপিতে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসবি/এমএম/২০২৫ঘ.