২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বার্সেলোনাকে সরিয়ে দ্বিতীয় স্থানে ভিলারিয়াল

বোজান কিরকিচ ও স্যামুয়েল এ'তোর লক্ষ্যভেদে ১৫ মিনিটের মধ্যেই ২-০ গোলের অগ্রগামিতা! রিয়াল বেটিসের মাঠে বার্সেলোনা তখন জয়োৎসবের মেজাজে। সে সময় বোধহয় আড়াল থেকে হেসে উঠেছিলেন ভাগ্যদেবী। কারণ একটি পেনাল্টি মিস করেও দ্বিতীয়ার্ধে মাত্র ১৩ মিনিটের ব্যবধানে তিন গোল দিয়ে এই ম্যাচে বেটিসই বিজয়ী! শনিবার স্প্যানিশ 'প্রিমেরা লিগা'য় বার্সেলোনার ২-৩ গোলের পরাজয়ে সবচেয়ে বেশি লাভবান ভিলারিয়াল। অ্যাটলেটিকো মাদ্রিদকে ৩-০ গোলে উড়িয়ে দিয়ে 'বার্সা'কে সরিয়ে তারাই এখন লিগের দ্বিতীয় স্থানে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Mar 2008, 04:00 PM

Updated : 26 Aug 2022, 01:38 PM

মাদ্রিদ/লন্ডন/রোম ৩০ মার্চ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- বোজান কিরকিচ ও স্যামুয়েল এ'তোর লক্ষ্যভেদে ১৫ মিনিটের মধ্যেই ২-০ গোলের অগ্রগামিতা! রিয়াল বেটিসের মাঠে বার্সেলোনা তখন জয়োৎসবের মেজাজে। সে সময় বোধহয় আড়াল থেকে হেসে উঠেছিলেন ভাগ্যদেবী। কারণ একটি পেনাল্টি মিস করেও দ্বিতীয়ার্ধে মাত্র ১৩ মিনিটের ব্যবধানে তিন গোল দিয়ে এই ম্যাচে বেটিসই বিজয়ী! শনিবার স্প্যানিশ 'প্রিমেরা লিগা'য় বার্সেলোনার ২-৩ গোলের পরাজয়ে সবচেয়ে বেশি লাভবান ভিলারিয়াল। অ্যাটলেটিকো মাদ্রিদকে ৩-০ গোলে উড়িয়ে দিয়ে 'বার্সা'কে সরিয়ে তারাই এখন লিগের দ্বিতীয় স্থানে। ফ্র্যাঙ্ক রাইকার্ডের দলের ঠিক বিপরীত অভিজ্ঞতা হয়েছে আর্সেনালের। ইংলিশ প্রিমিয়ার লিগে বোল্টন ওয়ান্ডারার্সের রিবক স্টেডিয়ামে প্রথমার্ধে ০-২ গোলে (দুটো গোলই মিডফিল্ডার ম্যাথু টেলরের) পিছিয়ে পড়ে আরেকটি পরাজয়ের প্রহর গুনছিল 'গানার'রা। কিন্তু তার পর দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়ে ৩-২ গোলের জয় ছিনিয়ে নিয়েছে তারা। ৬৩ ও ৬৮ মিনিটে অধিনায়ক উইলিয়াম গালাস ও রবিন ফন পার্সি সমতায় ফেরানোর পর শেষ মুহূর্তের আত্মঘাতী গোল স্মরনীয় এক জয় এনে দিয়েছে আর্সেনালকে। স্মরণীয়ই, কারণ রিবক স্টেডিয়ামে গত ৫টি লিগ ম্যাচের তিনটিতেই হার মেনেছিল তারা। বাকি দুটোর কোনো মীমাংসা হয়নি। এদিকে বর্তমান চ্যাম্পিয়ন ম্যানচেস্টার ইউনাইটেডের জয়রথ যথারীতি অব্যাহত আছে। ঘরের মাঠ ওল্ড ট্র্যাফোর্ডে তারা ৪-০ গোলে বিধ্বস্ত করেছে অ্যাস্টন ভিলাকে। চার গোলের দুটোই ওয়েইন রুনির। অন্য দুটোর গোলদাতা ক্রিস্টিয়ানো রোনালদো ও কার্লোস তেভেজ। সহজ জয় পাওয়ায় ম্যানইউ'র শীর্ষস্থান অক্ষুন্ন আছে যথারীতি। ৩২ ম্যাচ থেকে 'রেড ডেভিল'দের সংগ্রহ ৭৬ পয়েন্ট। ৬ পয়েন্ট কম নিয়ে দ্বিতীয় স্থানে আর্সেনাল। ইতালিয়ান সিরি 'এ'র প্রথম দুটো স্থানেও কোনো পরিবর্তন আসেনি। এবং পয়েন্টের ব্যবধানও অপরিবর্তিত। কারণ ইন্টার মিলান ও রোমা দু দলই ড্র করেছে। ইন্টার ১-১ গোলে ড্র করেছে লাৎসিওর সঙ্গে। রোমা-ক্যালিয়ারি ম্যাচের ফলও একই। আর সেজন্যই ৩১ ম্যাচে ৬৯ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান ধরে রেখেছে বর্তমান চ্যাম্পিয়ন ইন্টার। সমান ম্যাচ থেকে রোমার সংগ্রহ ৬৫ পয়েন্ট। রেলিগেশনের আশঙ্কার সামনে থাকা বেটিসের বিপক্ষে ১৪ মিনিটে বার্সেলোনাকে এগিয়ে দেন সার্বিয়ান বংশোদ্ভুত টিনএজ ফরোয়ার্ড কিরকিচ। পরের মিনিটেই ব্যবধান দ্বিগুণ করেন এ'তো। কিন্তু তাতে কোনো লাভ হয়নি। ৬৩ মিনিটে এডুর ব্যবধান কমানোর মাধ্যমে 'বার্সা'র ছন্দ পতনের সূচনা। ব্যবধান ২-১ হওয়ার পর পেনাল্টি পেলেও সুযোগটা কাজে লাগাতে পারেননি এদু। তার শট ঠেকিয়ে দেন ভিক্টর ভালদেস। কিন্তু তাতে দমে যায়নি স্বাগতিকরা। পেনাল্টি মিসের ঠিক পরের মিনিটেই দুর্দান্ত এক শটে ম্যাচে সমতা নিয়ে আসেন স্পেনের জাতীয় দলের ডিফেন্ডার হুয়ানিতো। তার দু মিনিট পর ম্যাচে এদুর দ্বিতীয় লক্ষ্যভেদ দারুণ এক জয় এনে দেয় বেটিসকে। এই পরাজয়ে বার্সেলোনার কোচ রাইকার্ড যে কতখানি মর্মাহত ম্যাচশেষের সংবাদ সম্মেলনেই তা বোঝা গেছে ভালোভাবেই, "এই ম্যাচে কীভাবে পরিবর্তন হচ্ছিল আর আমরা কীভাবে তাতে সাড়া দিচ্ছিলাম তা আপনারা প্রায় বিশ্বাসই করতে পারবেন না। যা ঘটেছে তার জন্য ভক্তদের কাছে আমাকে ক্ষমা চাইতেই হবে।" বার্সেলোনার দুঃস্বপ্নের রাতে দারুণ ফর্মে থাকা অ্যাটলেটিকো মাদ্রিদকে (গত সপ্ত্