২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কলকাতা ওপেন দাবায় জিয়া যৌথভাবে শীর্ষে

কলকাতা ওপেন গ্র্যান্ডমাস্টার দাবায় বাংলাদেশের জিয়াউর রহমান যৌথভাবে শীর্ষে আছেন চেক প্রজাতন্ত্রের জিএম ভিক্টর লাজনিকা ও ভিয়েতনামের জিএম এনগুয়েনের সঙ্গে। পঞ্চম রাউন্ড শেষে তিনজনের সংগ্রহ সাড়ে ৪ পয়েন্ট করে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Mar 2008, 04:02 PM

Updated : 26 Aug 2022, 01:37 PM

ঢাকা, মার্চ ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--- কলকাতা ওপেন গ্র্যান্ডমাস্টার দাবায় বাংলাদেশের জিয়াউর রহমান যৌথভাবে শীর্ষে আছেন চেক প্রজাতন্ত্রের জিএম ভিক্টর লাজনিকা ও ভিয়েতনামের জিএম এনগুয়েনের সঙ্গে। পঞ্চম রাউন্ড শেষে তিনজনের সংগ্রহ সাড়ে ৪ পয়েন্ট করে। কলকাতার গোর্কি সদনে অনুষ্ঠানরত তৃতীয় গ্র্যান্ডমাস্টার দাবার পঞ্চম রাউন্ডে শুক্রবার গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান হারিয়েছেন দ্বিতীয় শীর্ষ বাছাই গ্র্যান্ডমাস্টার সম্বতকে। এই রাউন্ড শেষে বাংলাদেশের আরেক গ্র্যান্ডমাস্টার আব্দুল্লাহ আল রাকিবের সংগ্রহ সাড়ে ৩ পয়েন্ট। মোহাম্মদ জাবেদ পেয়েছেন ৩ পয়েন্ট। আর বাংলাদেশের গ্র্যান্ডমাস্টার নিয়াজ মোর্শেদ, আন্তর্জাতিক মাস্টার এনামুল হোসেন রাজীব ও ফিদে মাস্টার শেখ নাসির আহমেদের সংগ্রহ আড়াই পয়েন্ট করে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসবি/২২০০ঘ.