নড়াইল, ২৮মার্চ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- ১৩তম আন্তঃজেলা জাতীয় ভলিবল প্রতিযোগিতা শুরু হয়েছে নড়াইলে। প্রতিযোগিতায় অংশ নিচ্ছে ৭টি দল । দলগুলো হলো খুলনা, সাতক্ষীরা, যশোর, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, পটুয়াখালী এবং স্বাগতিক নড়াইল।
প্রতিযোগিতার প্রথম দিনের খেলায় স্বাগতিক নড়াইল ৩-০ সেটে পটুয়াখালীকে, সাতক্ষীরা ৩-০ সেটে যশোরকে, খুলনা ৩-০ সেটে চুয়াডাঙ্গাকে, খুলনা ৩-০ সেটে নড়াইলকে, যশোর ৩-০ সেটে ঝিনাইদহকে, চুয়াডাঙ্গা ৩-০ সেটে পটুয়াখালী দলকে হারিয়েছে।
শুক্রবার বিকেল ৪টায় স্থানীয় সুলতান মঞ্চ চত্বরে প্রতিযোগিতার উদ্বোধন করেন জেলা প্রশাসক মোঃ আব্দুল কাইউম সরদার। এ সময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোঃ রশীদুল হাসান,বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের কোষাধ্যক্ষ মোঃ মনিরুল হক, বাংলাদেশ ভলিবল ফেড়ারেশনের সাবেক সাধারন সম্পাদক ও নড়াইল জেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক আশিকুর রহমান মিকু।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএম/২১০০ঘ.
bdnews24