২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

প্রীতি ম্যাচে সব বড় দলের জয়, ব্যতিক্রম শুধু ইংল্যান্ড আর পর্তুগাল

তিন গোলে পিছিয়ে পড়েও অস্ট্রিয়াকে ৪-৩ গোলে হারিয়েছে হল্যান্ড। ইংল্যান্ডের হয়ে শততম ম্যাচ খেলতে নেমেছিলেন ডেভিড বেকহাম। কিন্তু ফ্রান্সের বিপক্ষের এ ম্যাচ তিনি হয়তো বেশিদিন মনে রাখতে চাইবেন না ফ্রাঙ্ক রিবেরির ফ্রি কিক গোলে ইংল্যান্ড হেরে যাওয়ায়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Mar 2008, 11:35 AM

Updated : 26 Aug 2022, 01:37 PM

২৭ মার্চ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - তিন গোলে পিছিয়ে পড়েও অস্ট্রিয়াকে ৪-৩ গোলে হারিয়েছে হল্যান্ড। ইংল্যান্ডের হয়ে শততম ম্যাচ খেলতে নেমেছিলেন ডেভিড বেকহাম। কিন্তু ফ্রান্সের বিপক্ষের এ ম্যাচ তিনি হয়তো বেশিদিন মনে রাখতে চাইবেন না ফ্রাঙ্ক রিবেরির ফ্রি কিক গোলে ইংল্যান্ড হেরে যাওয়ায়। প্রীতি ম্যাচে ফ্রান্সের মতো আরো তিন সাবেক বিশ্বচ্যাম্পিয়নও জয় পেয়েছে। কায়রোয় মিশরকে ২-০ গোলে হারিয়েছে আর্জেন্টিনা। দুবাইয়ের এমিরেটস স্টেডিয়ামে টিন-এজ সেনসেশন পাতো'র একমাত্র গোলে ব্রাজিল হারিয়েছে সুইডেনকে। ওদিকে বাসেলে সুইজারল্যান্ডকে ০-৪ গোলে বিধ্বস্ত করেছে জার্মানি। তবে পর্তুগাল আর রাশিয়ার জন্য বুধবার দিনটি খুব খারাপ কেটেছে। গ্রিসের কাছে ২-১ গোলে হেরে গেছে পর্তুগাল। রুমানিয়া ৩-০ গোলে হারিয়েছে রাশিয়াকে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসি/১৭১৪ ঘ.