২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিমানবন্দর থেকেই ফিরে যেতে হলো ক্যামেরুনের ৭ ফুটবলারকে

বাংলাদেশে পেশাদার ফুটবল লিগ খেলার জন্য দল খুঁজতে এসেছিলেন তারা সাতজন। কিন্তু ক্যামেরুনের এই ফুটবলারদের বাংলাদেশের মাটিতে পা'ই রাখা হয়নি। বৃহস্পতিবার জিয়া আন্তর্জাতিক বিমান বন্দর থেকেই ফিরিয়ে দেয়া হয়েছে তাদের। বিমানবন্দরে দায়িত্বরত ইমিগ্রেশন কর্মকর্তারা জানান, প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় দুবাই থেকে আসা এই খেলোয়াড়দের ফিরিয়ে দেয়া হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Mar 2008, 09:38 AM

Updated : 26 Aug 2022, 01:37 PM

ঢাকা, ২৭ মার্চ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) --- বাংলাদেশে পেশাদার ফুটবল লিগ খেলার জন্য দল খুঁজতে এসেছিলেন তারা সাতজন। কিন্তু ক্যামেরুনের এই ফুটবলারদের বাংলাদেশের মাটিতে পা'ই রাখা হয়নি। বৃহস্পতিবার জিয়া আন্তর্জাতিক বিমান বন্দর থেকেই ফিরিয়ে দেয়া হয়েছে তাদের। বিমানবন্দরে দায়িত্বরত ইমিগ্রেশন কর্মকর্তারা জানান, প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় দুবাই থেকে আসা এই খেলোয়াড়দের ফিরিয়ে দেয়া হয়। বাংলাদেশে পেশাদার ফুটবল লিগ শুরু হয়েছে ২০০৭ থেকে। শুরু থেকেই আফ্রিকার খেলোয়াড়রা আসছেন এ লিগে অংশ নিতে। ক্যামেরুনের এই সাতজন কেন এ সুযোগ আপাতত পেলো না তার কারণ জানাতে গিয়ে জিয়া আন্তর্জাতিক বিমানবন্দরের এক কর্মকর্তা বলেন, " বাংলাদেশের কোনো দূতাবাস থেকে তারা ভিসা নিয়ে আসেননি। এমনকি ঢাকার কোনো ফুটবল ক্লাবের আমন্ত্রণপত্রও তাদের কাছে ছিল না। এ কারণেই ফিরিয়ে দেয়া হয়েছে তাদের।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসি/১৫২৫ ঘ.