২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

স্বাধীনতা দিবস ভলিবলে বাংলাদেশ রাইফেলস চ্যাম্পিয়ন

কেএফসি পিৎজা হাট স্বাধীনতা দিবস ভলিবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ রাইফেলস। ফাইনালে তারা ১৭-২৫, ২৭-২৫,২৫-২৩, ১৮-২৫ ও ১৬-১৪ পয়েন্টে বাংলাদেশ নৌ বাহিনীকে হারিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Mar 2008, 03:06 PM

Updated : 26 Aug 2022, 01:37 PM

ঢাকা, মার্চ ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--- কেএফসি পিৎজা হাট স্বাধীনতা দিবস ভলিবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ রাইফেলস। ফাইনালে তারা ১৭-২৫, ২৭-২৫,২৫-২৩, ১৮-২৫ ও ১৬-১৪ পয়েন্টে বাংলাদেশ নৌ বাহিনীকে হারিয়েছে। ভলিবল স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনাল শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেছেন বহির্গমন ও পাসপোর্ট অধিপ্তরের পরিচালক মাহফুজুর রহমান সিদ্দিকী। এ সময় উপস্থিত ছিলেন ফেডারেশন সভাপতি গোলাম কুদ্দুস চৌধুরী বাবু, সাধারণ সম্পাদক আনিসুর রহমান প্রমুখ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসবি/২১০০ঘ.