ম্যানচেস্টার, ২৩ মার্চ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- শিরোপা অক্ষুন্ন রাখার পথে এগিয়ে যেতে এই ম্যাচে জয় পাওয়া ভীষণ গুরুত্বপূর্ণ ছিল ম্যানচেস্টার ইউনাইটেডের জন্য। শনিবার ইংলিশ প্রিমিয়ার লিগে লিভারপুলকে ৩-০ গোলে উড়িয়ে দিয়ে শিরোপার পথে আরেকটু এগিয়ে গেল 'রেড ডেভিল'রা। শীর্ষে থাকা ম্যানইউ'র পক্ষে গোল তিনটি করেছেন ওয়েস ব্রাউন, ক্রিস্টিয়ানো রোনালদো ও ন্যানি। বিরতির ৪ মিনিট আগে লালকার্ড দেখে বর্তমান চ্যাম্পিয়নদের কাজটা সহজ করে দিয়েছেন লিভারপুলের আর্জেন্টাইন মিডফিল্ডার হাভিয়ের মাসচেরানো।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএআর/এমএম/২১৩৬ঘ.
bdnews24