২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্বাধীনতা দিবস মহিলা কাবাডির শিরোপা পশ্চিমবঙ্গের

স্বাধীনতা দিবস মহিলা কাবাডির শিরোপা জিতেছে পশ্চিমবঙ্গ কাবাডি দল। বৃহস্পতিবার কাবাডি স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে তারা একটি লোনাসহ ১৭-১২ পয়েন্টে হারিয়েছে জাপান মহিলা কাবাডি দলকে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Mar 2008, 04:24 PM

Updated : 26 Aug 2022, 01:35 PM

ঢাকা, মার্চ ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--- স্বাধীনতা দিবস মহিলা কাবাডির শিরোপা জিতেছে পশ্চিমবঙ্গ কাবাডি দল। বৃহস্পতিবার কাবাডি স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে তারা একটি লোনাসহ ১৭-১২ পয়েন্টে হারিয়েছে জাপান মহিলা কাবাডি দলকে। খেলার প্রথমার্ধ পর্যন্ত দারুন প্রতিদ্বন্ধিতা ছিল। সমতা ছিল ৬-৬ পয়েন্টে। কিন্তু দ্বিতীয়ার্ধে গিয়ে জাপানীরা আর পেরে ওঠেনি পশ্চিবঙ্গের সঙ্গে। ম্যাচের সেরা হয়েছেন দুজন--- পশ্চিমবঙ্গের মৌসুমী ও জাপানের কানেকা। সেরা ক্যাচার হয়েছেন জাপানের সতো। খেলা শেষে পুরস্কার বিতরণ করেছেন কাবাডি ফেডারেশনের মহাপুলিশ পরিদর্শক নূর মোহাম্মদ। পুরস্কার বিতরনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্পন্সর মেঘনা গ্র"প অব ইন্ডস্ট্রিজ লিমিটেডের উপদেষ্টা মুর্তুজা হোসেন মুন্সী। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসবি