২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্বাধীনতা দিবস কাবাডির ফাইনালে জাপান ও পশ্চিমবঙ্গ

ফ্রেশ স্বাধীনতা দিবস মহিলা কাবাডি চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠেছে জাপান ও পশ্চিমবঙ্গ। বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টায় হবে ফাইনাল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Mar 2008, 02:25 PM

Updated : 26 Aug 2022, 01:34 PM

ঢাকা, মার্চ ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--- ফ্রেশ স্বাধীনতা দিবস মহিলা কাবাডি চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠেছে জাপান ও পশ্চিমবঙ্গ। বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টায় হবে ফাইনাল। বুধবার প্রথম সেমিফাইনালে জাপান মহিলা দল একটি লোনাসহ ৩৩-১৬ পয়েন্টে বাংলাদেশ আনসারকে হারিয়ে ফাইনালে উঠেছে। প্রথমার্ধে বিজয়ী দল ১৬-৬ পয়েন্টে এগিয়ে ছিল। দ্বিতীয় সেমিফাইনালে পশ্চিমবঙ্গ মহিলা কাবাডি দল ৫টি লোনাসহ ৬৫-১৮ পয়েন্টে ত্রিপুরা দলকে হারিয়েছে। বিজয়ীরা ৪০-১৩ পয়েন্টে এগিয়ে ছিল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসবি/এমএম/২০২০ঘ.