২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিওএ নির্বাচনের ভোটার তালিকায় নেই দুই উপ মহাসচিবের নাম

বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের নির্বাচনের খসড়া ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। কাউন্সিলর সংখ্যা ৭৮ হলেও তালিকা প্রকাশ করা হয়েছে ৭৪ জনের।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Mar 2008, 03:35 PM

Updated : 26 Aug 2022, 01:33 PM

ঢাকা, মার্চ ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--- বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের নির্বাচনের খসড়া ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। কাউন্সিলর সংখ্যা ৭৮ হলেও তালিকা প্রকাশ করা হয়েছে ৭৪ জনের। এই তালিকায় উল্লেখযোগ্য অনুপস্থিতি হচ্ছে বর্তমান কমিটির দুই উপ মহাসচিব আশরাফ উদ্দিন চুন্নু ও ইমতিয়াজ খান বাবুল, কোষাধ্যক্ষ মনিরুল হক, সদস্য জহির আহমেদ। তারা কোনো ফেডারেশন এবং কোনো সংস্থা থেকে কাউন্সিলর হয়ে আসতে পারেননি। এছাড়া হকি ফেডারেশন থেকে আসা দুই কাউন্সিলরের নাম নিয়ে জটিলতা হয়েছে বলে জানিয়েছেন বিওএ প্রধান নির্বাহী কর্ণেল (অব.) ওয়ালী উল্লাহ। যেহেতু ২০ মার্চ চূড়ান্ত কাউন্সিলর তালিকা প্রকাশিত হবে তাই এখনো জটিলতা-মুক্ত করার সুযোগ আছে। এছাড়া নিয়মানুযায়ী আইওসির একজন প্রতিনিধির কাউন্সিলর হওয়ার কথা। কিন্তু তারা কোনো নাম পাঠায়নি এবং সর্বশেষ মহাসচিব প্রয়াত বলে আরেকটা কাউন্সিলর কমে যাচ্ছে। তাই হকি ফেডারেশনের দুজনের নাম পাওয়া গেলে এবার বিওএ নির্বাচনের কাউন্সিলর তালিকা হবে ৭৬ জনের। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসবি/এমএম/২১৩০ঘ.