২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্বাধীনতা কাপে ছয় দলের সম্মতি

স্বাধীনতা কাপ ফুটবল টুর্নামেন্টে অংশ নেওয়া নিশ্চিত করেছে ছয় দল। মঙ্গলবার এ খবর দিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Mar 2008, 04:23 PM

Updated : 26 Aug 2022, 01:31 PM

ঢাকা, মার্চ ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--- স্বাধীনতা কাপ ফুটবল টুর্নামেন্টে অংশ নেওয়া নিশ্চিত করেছে ছয় দল। মঙ্গলবার এ খবর দিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। স্বাধীনতা কাপ ফুটবল টুর্নামেন্ট নিশ্চিত করা ৬টি দল হচ্ছে আবাহনী, মোহামেডান, শেখ রাসেল, আরামবাগ, রহমতগঞ্জ ও বাংলাদেশ নৌবাহিনী। বাফুফের মিডিয়া ম্যানেজার সাঈদ আল ফাতাহ জানিয়েছেন, "দলগুলো লিখিতভাবেই তাদের সম্মতির কথা জানিয়েছে। আমাদের আমন্ত্রণ পেয়ে নৌবাহিনীও সাড়া দিয়েছে। বিমানবাহিনীও আগ্রহ দেখিয়েছে, তবে লিখিতভাবে জানায়নি বলে এখনই কিছু বলা যাচ্ছে না।" বিমানবাহিনী শেষ পর্যন্ত না এলে এই ছয় দলকে নিয়েই আগামী ২০ মার্চ থেকে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে হবে স্বাধীনতা কাপ ফুটবল। মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় থেকে কোনো সাড়া না পেয়ে বাফুফে নিজ-খরচে আয়োজন করছে এই টুর্নামেন্ট। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসবি/এএআর/২২১৭ঘ.