ঢাকা, মার্চ ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--- হকিতেও চালু হয়েছে পুল-প্রথা। আগামী দলবদলকে সামনে রেখে বৃহস্পতিবার বাংলাদেশ হকি ফেডারেশন ২৬ জনের পুল ঘোষণা করেছে। পুলের নিয়ম মেনে আগামী ২৩ মার্চ থেকে শুরু হবে প্রিমিয়ার হকি লিগের দলবদল, চলবে ২৫ মার্চ পর্যন্ত।
হকি ফেডারেশনের সাধারণ সম্পাদক সাজেদ আদেল জানিয়েছেন, "সপ্তম এশিয়া কাপের ক্যাম্পের ২৬ জনকে নিয়ে পুল করা হয়েছে। প্রত্যোকটি দল পুলের সর্বোচ্চ ৫ জনকে দলে নিতে পারবে।"
দলবদল শেষে আগামী ১০ এপ্রিল নতুন মৌসুম শুরু হবে ক্লাব কাপ টুর্নামেন্ট দিয়ে। তা শেষ হওয়ার তিন দিন পর শুরু হবে প্রিমিয়ার হকি লিগ।
পুলের ২৬ জন: জাহিদ হোসেন, মাহবুব উল্লাহ শাকিল, রাসেল খান বাপ্পী, ইসা মিয়া, মামুনুর রহমান চয়ন, ইয়মিন হোসেন, শামসুদ্দিন তুহিন, মুস্তাফিজুর রহমান দিনার, ইমরান হাসান পিন্টু, তাবিব এ-নূর, খন্দকার হাসান আহমেদ, শহিদুল্লাহ টিটু, কামরুজ্জামান রানা, রাহুল কান্তি রায়, মোশাররফ হোসেন কুটি, রাসেল মাহমুদ জিমি, জাহিদুল ইসলাম রাজন, জাহিদ বিন তালিব শুভ, ইকবাল নাদের প্রিন্স, মেহরাব হোসেন কিরণ, তাপস বর্মন, শেখ মোহাম্মদ নান্নু, মুসা মিয়া, মাহবুব এহসান রানা, মাকসুদ আলম হাবুল ও মশিউর রহমান বিপ্লব।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসবি/এমএম/২১১০ঘ.
bdnews24